সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দুবছরের মধ্যেই সুখবর দিলেন আথিয়া শেট্টি। অন্তঃসত্ত্বা অভিনেত্রী। তাঁর ও ক্রিকেটার কে এল রাহুলের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। পরিবারে আসছে খুদে সদস্য। শুক্রবারই সোশাল মিডিয়ায় খুশির খবর জানালেন তারকা দম্পতি। সন্তানের জন্মের সময়ও জানিয়ে দিলেন তাঁরা।

ক্রিকেটের ময়দানে রাহুলের সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু ব্যক্তিগত জীবনে স্ত্রী আথিয়ার সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ব্যাটার। আথিয়া-রাহুল দুজনই একই পোস্ট শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। আর সেই পোস্টেই জানিয়েছেন, তাঁদের জীবনে সুন্দর এক আশীর্বাদের রূপ নিয়ে আসছে খুদে সদস্যটি। তারকা দম্পতির সন্তানের জন্ম হবে ২০২৫ সালে।
View this post on Instagram
নাতি হোক বা নাতনি, দাদু সুনীল শেট্টির আহ্লাদ আর যেন মনের অন্দরে ধরে না। মেয়ে-জামাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মামা হতে চলেছেন আহান শেট্টিও। আথিয়ার পোস্টে ভালোবাসা ভরা চোখের ইমোজি দিয়েছেন তিনি। আর দিয়েছেন হাততালির ইমোজি। কমেন্টবক্সে বাকিদের শুভেচ্ছার পালাও শুরু হয়ে গিয়েছে। হবু মা-বাবাকে অভিনন্দন জানিয়েছেন প্রত্যেকে।
২০১৯ সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাঁদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। জন্মদিনে সোশাল মিডিয়াতেই একে অপরকে ভালবাসায় মোড়া শুভেচ্ছা জানাতেন তাঁরা। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। নীল শেট্টির খান্ডালার বাংলো জাঁহাতেই রাহুলের গলায় মালা দিলেন আথিয়া শেট্টি। এর আগে একাধিকবার তাঁদের পরিবারে নতুন অতিথি আসার রটনা রটেছে। এবার তা ঘটনায় পরিণত হল।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের