Pori Moni

হয়েছে অস্ত্রোপচার, বোট ক্লাব হেনস্থা মামলার জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে পারলেন না পরীমণি

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার এই মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের দিন ছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২১:১৫

options
link
হয়েছে অস্ত্রোপচার, বোট ক্লাব হেনস্থা মামলার জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে পারলেন না পরীমণি
পরীমণি, ছবি: সোশাল মিডিয়া।

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। সম্প্রতি অ্যাপেনডিক্স ধরা পড়ে অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি। আর সেই কারণেই ২০২১ সালে সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হেনস্থার মামলার জিজ্ঞাসাবাদে হাজির হতে পারেননি অভিনেত্রী। 

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার এই মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের দিন ছিল। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হতে পারেননি অভিনেত্রী। সেই কারণেই পিছিয়ে গেল তাঁকে জিজ্ঞাসাবাদের তারিখ। তাঁর আইনজীবির তরফে জানানো হয়েছে, সম্প্রতি পরীমণির অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। তাঁর শারীরিক অবস্থা যা তাতে আদালতে তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব নয়। এই ঘটনায় সময় চেয়ে আদালতের কাছে আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। আগামী ৯ আগস্ট পরীমণিকে জিজ্ঞাসাবাদের নতুন দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের দিন ছিল পরীমণির। সেই দিনও সন্তানদের টীকাকরণ হওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় সেই সময়ও আদালতে হাজির হতে পারেননি তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার এই মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের দিন ছিল। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হতে পারেননি অভিনেত্রী।

বলে রাখা ভালো, ২০২১ সালের জুন মাসে সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে বোট ক্লাবে হেনস্থার শিকার হন পরীমণি। ঘটনার পরের দিনেই সোশাল মিডিয়ায় শারীরিক নির্যাতন, ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টার অভিযোগ এনে বিচারের দাবিতে সোচ্চার হন। ওই ঘটনার পরের দিনই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর ব্যবসায়ী নাসিরউদ্দিন ও তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালের মে মাসে এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। সেই সময় জবানবন্দিও দেন পরীমণি।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.