সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মানেই ছুটির দিন। আর এই ছুটির দিনকে সুরেলা করে তুলতে চলেছে স্টার জলসার (Star Jalsha) রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর (Super Singer) গ্র্যান্ড ফিনালে। ১-২ ঘণ্টা নয়, একটানা ১০ ঘণ্টা ধরে সুরের সমুদ্রে দর্শকদের ভাসিয়ে নিয়ে যাবেন টলিউড-বলিউডের তারকারা। সঙ্গে অবশ্যই থাকবেন সঞ্চালক যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: সৌন্দর্যের সংজ্ঞা বদলে দিতে আসছে ‘ওগো নিরুপমা’, দেখে নিন আগাম ঝলক]
তিন ধাপে চূড়ান্ত লড়াই করবেন শোয়ের ৬ জন প্রতিযোগী সঞ্চারী, শ্রয়ী, রাজদীপ, দীপমিতা, শালিনী, ময়ূরী । তাঁদের উৎসাহ দিতে আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শুধু মঞ্চে অবতীর্ণ হওয়াই নয়, মেলোডি কিং কুমার শানুর (Kumar Sanu) গানের সঙ্গে তাল মিলিয়ে রীতিমত নাচবেন ‘বুম্বা’দা। চোখ ধাঁধিয়ে টলি ডিভা কোয়েল মল্লিকের (Koel Mallick) সঙ্গে এন্ট্রি নেবেন সুপারস্টার দেব (Dev)। বিচারক শান, লোপামুদ্রা মিত্র, অভিজিৎ, রূপঙ্কর বাগচির পাশাপাশি থাকবে অনুপম রায় এবং শিলাজিৎ। থাকবেন বলিউডের আরেক মেলোডি কিং সোনু নিগম (Sonu Nigam)। বিশেষ পারফরম্যান্স থাকবে বলিউডের ‘রামতা যোগী’ সুখবিন্দর সিংয়ের (Sukhwinder Singh)। আশা ভোঁসলে, মান্না দে-র গান শোনা যাবে অভিজিৎ আর সোনু নিগমের গলায়।
[আরও পড়ুন: হাসির ফোয়ারা নিয়ে ফিরছে ‘মীরাক্কেল’, শ্রীলেখার বদলে এবার বিচারক পাওলি!]
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় গোটা অনুষ্ঠানটি সাজানো হয়েছে। রবিবার বেলা একটা থেকে শুরু হবে সুরের এই উৎসব। টানা দশ ঘণ্টা দর্শকদের মনোরঞ্জন করবেন প্রতিযোগী এবং তারকারা। তারপরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। যখন জানা যাবে ২০২০-র ‘সুপার সিঙ্গার’-এর নাম।
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের