সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরবেশে সৌরভ দাস (Saurav Das)। লাল টুকটুকে বেনারসিতে কনে দর্শনা বণিক (Darshana Banik)। টলিউডের দুষ্টু ছেলের গলাতেই মালা দিতে চলেছেন মিষ্টি নায়িকা। শুক্রবারের গোধূলি লগ্নে সৌরভ-দর্শনার চার হাত এক হবে। তার আগে বিয়ের সাজেই শেয়ার করলেন ছবি।

বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। হবু দম্পতির জন্য আইবুড়ো ভাবে এলাহি আয়োজন করেছিলেন বন্ধুরা। এই তালিকায় নীল ও তৃণাও রয়েছে। মাথায় টোপর পড়ে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট।
[আরও পড়ুন: জুটি বেঁধে তাক লাগালেন হৃতিক-দীপিকা, ডান্স ফ্লোরে ‘বাঘ-বাঘিনী’র খেলা!]
পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে উঠেছে। তার আগে দুই তারকা বাড়িতে সারেন গায়ে হলুদের অনুষ্ঠান। সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়ে হলুদ সারেন সৌরভ। অন্যদিকে, দর্শনার পরনে ছিল হলুদ শাড়ি। এই সময়ই অভিনেত্রীর গায়ে সোনার গয়না ও হাতে শাঁখা-পলা দেখা যায়।
View this post on Instagram
মেনুতে থাকছে এলাহি আয়োজন। মেন কোর্সে রাধা বল্লভি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা। শেষ পাতে পাওয়া যাবে ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া ও রাবড়ি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। এছাড়াও ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ফিশ ওরলি, চিকেন পাকোড়া, মকটেল কাউন্টার ও চা-কফি থাকছে। নিরামিশাষিদের জন্য থাকছে চিলি পনির, কাজু রোল, ভেজ মালাই কোফতা।
[আরও পড়ুন: ‘প্লিজ বোঝার চেষ্টা করুন…’, স্মৃতি ইরানির ঋতুস্রাব সংক্রান্ত মন্তব্যে প্রতিক্রিয়া কঙ্গনার]
সর্বশেষ খবর
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ
-
কড়ি ফেললেই আফগান হচ্ছে ভারতীয়! বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার মালবাজারে পুরকর্মী