সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে আগুন রসায়ন। যা দেখলে ছ্যাকা লাগবেই! হ্যাঁ, ‘ফাইটার’ ছবিতে এমন ম্যাজিকই দেখাবেন হৃতিক ও দীপিকা। তার ঝলক মিলল, ছবির নতুন গান ‘শের খুল গয়ে’তে। ডিস্কো স্টাইলে হৃতিককে টেক্কা দিলেন দীপিকা।
প্রথম থেকেই দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। ‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। বায়ুসেনার পোশাকে নজর কাড়লেন হৃতিক ও দীপিকা।
সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) এই সিনেমার পরিচালক। শোনা যাচ্ছে ‘ফাইটার’ হল বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শ্যুট হয়েছে।
[আরও পড়ুন: দাদুর সামনেই সুহানার হাতে হাত অগস্ত্যার, নাতবউ হিসেবে শাহরুখকন্যাকে গ্রিন সিগনাল বিগ বির?]
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল ‘পাঠান’। এখন দেখার ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। অপেক্ষা পরের বছরের। ২০২৪ সালের ২৬ জানুয়ারি গোটা দেশের প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই মেগাস্টারদের ‘ফাইটার’।
[আরও পড়ুন: টাটা থেকে আম্বানি, শচীন থেকে অমিতাভ! রাম মন্দিরের উদ্বোধনে চাঁদের হাঁট]
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি