Ameesha Patel reacts about buzz of her marriage

বিয়ে করছেন আমিশা প্যাটেল? জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়জলের সঙ্গে বিয়ের গুঞ্জনে তোলপাড় বি টাউন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২২, ২০:৫৮

options
link
বিয়ে করছেন আমিশা প্যাটেল? জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করছেন আমিশা প্যাটেল? বলিপাড়ায় কান পাতলেই সেই ফিসফিসানি শোনা যাচ্ছে। তবে জল্পনা ওড়ালেন খোদ অভিনেত্রী। ফয়জল প্যাটেলের সঙ্গে তাঁর চার হাত এক হওয়ার গুঞ্জনকে মিথ্যে বলেই দাবি করলেন আমিশা।

Advertisement

বেশ কয়েকদিন ধরে নানা জায়গায় একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায় প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়জল এবং আমিশাকে। তারই মাঝে দিনকয়েক আগে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়জলের জন্মদিন ছিল। তাঁকে যেভাবে আমিশা শুভেচ্ছা জানিয়েছিলেন তা নজর এড়ায়নি নেটিজেনদের। তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন ডার্লিং। লাভ ইউ। বছরটা দারুণ কাটুক।” ওই পোস্টের পরই জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি প্রেম করছেন তাঁরা? যা আরও চরম আকার ধারণ করে ফয়জলের প্রত্যুত্তরে। তিনি লেখেন, “ধন্যবাদ আমিশা। আমি সকলের সামনেই জিজ্ঞেস করছি। আমায় বিয়ে করবে?”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ওমিক্রনের থেকেও সংক্রামক! উদ্বেগ বাড়িয়ে ফ্রান্সে মিলল করোনার নয়া স্ট্রেন]

এই প্রশ্নের পর জল্পনা আরও বিরাটাকার ধারণ করে। তবে কি সত্যি ফয়জল এবং আমিশা বিয়ে করতে চলেছেন, এই প্রশ্ন নেটদুনিয়ায় ঘুরতে থাকে। জল্পনার মাঝে প্রেম প্রস্তাবটি ডিলিট করে দেন ফয়জল। কিন্তু সেটির স্ক্রিনশট ততক্ষণে নেটদুনিয়ায় ঘুরতে শুরু করে।

Advertisement

এই জল্পনা নিয়েই এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বলিউড অভিনেত্রী সাফ জানান, “ফয়জলের সঙ্গে সম্পর্ক বহুদিনের। আমিশা এবং ফয়জলের পরিবারের সকলে একে অপরকে ভালভাবে চেনেন। দু’জনের মধ্যে সম্পর্ক ভাল। তবে আলাদা করে প্রেমের প্রস্তাব দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। দু’জনের বিয়ের পরিকল্পনা নেই। একা আছি। একাই থাকতে চাই।” যদি তাই হয় তবে প্রেম প্রস্তাব ডিলিট করলেন কেন ফয়জল, তা নিয়েও প্রশ্ন উঠছে। আমিশার দাবি, তিনি ফয়জলকে টুইট ডিলিট করতে বারণ করেছিলেন। তবে ফয়জলের কাছে বেশ কয়েকটি ফোন আসার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত যে বি টাউনে বিয়ের আর কোনও সম্ভাবনা নেই তা স্পষ্ট।

[আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে খোলা থাকবে তারাপীঠের মন্দির, দর্শনার্থীদের জন্য জারি একাধিক নিয়ম]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.