সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকেই বার বার খবরের শিরোনামে চলে আসছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। আর আসবেন নাই বা কেন! এতদিন ধরে যে খবর গোপন রেখে গোটা বলিউডে স্পেকুলেশন বাড়িয়ে তুলছিলেন, নিজেই সেই খবর ফাঁস করলেন! আগেই রটে গিয়েছিল, করিনা তাঁর ছোট ছেলের নাম দিয়েছেন জেহ! আর এবার সেই রটনাতেই সিলমোহর দিলেন করিনা নিজেই। করণ জোহরের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে করিনা স্পষ্ট জানিয়ে দিলেন তৈমুরের (Taimur Ali Khan) ভাইয়ের নাম জেহ আলি খান (Jeh Ali Khan)।
তবে খবর এটা নয়। নতুন খবর হল, দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর কেরিয়ারের একেবারে মোড় ঘুরিয়ে ফেললেন করিনা কাপুর।অন্তঃসত্ত্বা থাকার সময়ে প্রেগনেন্সি নিয়ে বই লিখে ফেলেছেন। আর এবার তো প্রযোজনায় আসতে চলেছেন তিনি।
[আরও পড়ুন: একই ছবিতে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া, ফারহানের পরিচালনায় তৈরি হচ্ছে Jee Le Zaraa]
View this post on InstagramAdvertisement
খবর অনুযায়ী, পরিচালক হনসল মেহতার নতুন ছবির প্রযোজনার দায়িত্ব নিয়ে ফেলেছেন করিনা । শোনা গিয়েছে, ইংল্যান্ডের প্রেক্ষাপটে পরিচালক হনসল মেহতা তৈরি করতে চলেছেন একটি থ্রিলার। সেই থ্রিলারের গল্প শুনে এতটাই ভাল লেগে যায় করিনার যে রাতারাতি তিনি ঠিক করে নেন হনসলের এই ছবি থেকেই তিনি প্রযোজনায় আসবেন। জানা যায়, করিনার প্রিয় বন্ধু একতা কাপুরের সঙ্গে নাকি আলোচনাও করেছেন তিনি। এমনকী, এই ছবিতে সহ-প্রযোজক হিসেবে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন একতা কাপুর। শোনা যাচ্ছে, ডিসেম্বর থেকেই নাকি শুরু হয়ে যাবে এই ছবির শুটিং। এখন চলছে কাস্টিংয়ের কাজ।
অন্তঃসত্ত্বা হওয়ার পরই আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবির শুটিং শেষ করেন করিনা। তারপর দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর কাজ থেকে বিরতিও নেন তিনি। আর এবার করিনা ফিরছেন একেবারে নতুন ভূমিকায়।
[আরও পড়ুন: Kareena’র দ্বিতীয় ছেলের নাম Jahangir! এবার কী তাহলে ঔরঙ্গজেবের পালা? প্রশ্ন নেটদুনিয়ার]
সর্বশেষ খবর
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!