Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Kareena Kapoor Khan

Kareena’র দ্বিতীয় ছেলের নাম Jahangir! এবার কি তাহলে ঔরঙ্গজেবের পালা? প্রশ্ন নেটদুনিয়ার

নিজের লেখা বইয়ে নাকি ছেলের নাম জানিয়েছেন করিনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২১, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২১, ১৫:৪৩

options
link
Kareena’র দ্বিতীয় ছেলের নাম Jahangir! এবার কি তাহলে ঔরঙ্গজেবের পালা? প্রশ্ন নেটদুনিয়ার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তানের নাম কী? তা নিয়ে জোর তরজা নেটদুনিয়ায়। শোনা যাচ্ছে, ছোট ছেলের নাম নাকি জাহাঙ্গীর রেখেছেন সইফ (Saif Ali khan) ও করিনা। তাতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পালা শুরু হয়ে গিয়েছে।

অন্তঃসত্ত্বা হওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছিল তা নিয়ে আস্ত একটি বই লিখে ফেলেছেন করিনা। নাম দিয়েছেন, ‘করিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল: দ্য আল্টিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। শোনা যাচ্ছে, সেই বইতেই নাকি অভিনেত্রী জানিয়েছেন তাঁর ছোটছেলের নাম জাহাঙ্গীর আলি খান (Jahangir Ali Khan)। খবর প্রকাশ্যে আসা মাত্রই কটাক্ষের পালা শুরু হয়ে যায়। ব্যঙ্গ করে লেখা হয়, “দ্বিতীয় সন্তানের নাম জাহাঙ্গীর রেখেছেন সইফ আলি খান ও করিনা কাপুর। নাম রেখেই ট্রোল হয়ে যান নবাব। এবার অধীর আগ্রহে ঔরঙ্গজেবের জন্য অপেক্ষা করছি।”

Advertisement

[আরও পড়ুন: Shilpa Shetty’র বিরুদ্ধে দায়ের আর্থিক তছরুপের মামলা! এফআইআরে নাম অভিনেত্রীর মায়েরও]

শোনা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গীর নাকি শিখ সম্প্রদায় গুরু অর্জনকে ইসলাম ধর্ম নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অমান্য করায় তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই কথাও অনেকে স্মরণ করিয়ে দিয়েছেন। তবে নিজের বই নিয়ে করণ জোহরের (Karan Johar) সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন করিনা। সেখানে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ছোট ছেলের নাম জেহ আলি খান।

নিজের বইতে নাকি গর্ভবতী থাকাকালীন যৌনতা নিয়েও আলোচনা করেছেন করিনা কাপুর খান। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। সইফ অত্যন্ত ভাল মানুষ বলে নাকি পুরো বিষয়টি বুঝেছিলেন।

[আরও পড়ুন: মা হওয়ার পর ফের বড়পর্দায় Subhashree, Ankush-এর সঙ্গে শুরু করলেন শুটিং]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.