Uttam Kumar

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, প্রয়াণ দিবসে আবক্ষ মূর্তি উন্মোচনের পর ঘোষণা শুভেন্দুর

Uttam Kumar's Death Anniversary: কেওড়াতলা মহাশ্মশান থেকেই মহানায়কের জন্মদিন পালনের পরিকল্পনা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৬:০৭

options
link
উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, প্রয়াণ দিবসে আবক্ষ মূর্তি উন্মোচনের পর ঘোষণা শুভেন্দুর
উত্তম স্মরণে কেওড়াতলায় আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। ছবি: অরিজিৎ সাহা

চার দশক পেরিয়ে আজও বাঙালির কাছে উত্তম কুমার এক ও অভিন্ন। ২৪ জুলাই, ২০২৬-এ মহানায়কের ৪৭ তম প্রয়াণ দিবস। শুক্রবার উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী (Uttam Kumar’s Death Anniversary) উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। সময়সূচী মেনেই এদিন বেলা বারোটার আগেই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। উত্তম স্মরণে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ-সহ গেরুয়া শিবিরের আরও অনেক সদস্যই। এছাড়াও এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় ও শিল্প-সংস্কৃতি জগতের অনেকেই। গানে গানে উত্তম কুমারকে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী। 

Advertisement
Suvendu Adhikari announces Uttam Kumar Film Centre after statue unveiling.
আবক্ষ মূর্তি উন্মোচনের মুহূর্তে। ছবি: অরিজিৎ সাহা

কেওড়াতলা মহাশ্মশান থেকেই মহানায়কের জন্মদিন পালনের পরিকল্পনা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মৃত্যুবার্ষিকীর থেকেও জন্মদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন। সেই উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত শতবর্ষ পালন করা হবে।

Advertisement

তার জন্য নিজে উদ্যোগ নিয়ে রবীন্দ্রসদনে একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হবে।সেই কমিটির নির্দেশ অনুযায়ীই সমস্ত ব্যবস্থা করা হবে। মহানায়কের নামে শহরে তৈরি হবে একটি ফিল্ম সেন্টার। এছাড়াও কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চের আধুনিকীকরণ করা হবে, সেই ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্তরের অন্তস্থল থেকে মহানায়ক উত্তম কুমারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শেষ করেছেন মুখ্যমন্ত্রী।

CM Suvendu Adhikari announces Uttam Kumar Film Centre after statue unveiling.
উত্তম স্মরণে। ছবি: অরিজিৎ সাহা

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.