পেশাগত দিক থেকেই নয়, বাস্তবেও যেন ‘অমর সঙ্গী’ প্রবীণ পরিচালক সুজিত গুহ ও টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিন দশক পেরিয়ে আজও অটুট বন্ধুত্ব। পরিচালকের জন্মদিনে মিলল তারই প্রমাণ। ২৩ জুলাই ছিল সুজিত গুহর জন্মদিন। তাই কেক নিয়ে সটান তাঁর বাড়িতে হাজির প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। সঙ্গে ছিলেন আরও এক পরিচালক-বন্ধু হরনাথ চক্রবর্তীও।
একসঙ্গে কেক কেটে জন্মদিনের সন্ধ্যায় বেশ জমে ছিল ত্রয়ীর আড্ডা। দেশজুড়ে অস্থিরতার মাঝেই সোনালী দিনগুলোয় ফিরে গিয়েছিলেন প্রসেনজিৎ, সুজিত, হরনাথরা। না ছিল বিশেষ কোনও জাঁকজমক, পানীয়ের ফোয়ারা, এলাহি আয়োজন। শুধু ছিল মন ভালো করা নির্ভেজাল আড্ডা।
আরও পড়ুন:

প্রসেনজিৎ-হরনাথকে দেখে আনন্দে আত্মহারা সুজিত। কেক কেটে একে অপরকে খাইয়ে দেন তাঁরা। প্রসেনজিতের সঙ্গে সুজিতের উষ্ণ আলিঙ্গনে যেন আরও একবার ফিরল কালজয়ী ছবি অমর সঙ্গীর নস্ট্যালজিয়া। বৃহস্পতির সন্ধ্যার সেই সুন্দর মুহূর্ত ভাগ করে প্রসেনজিতের আবগঘন পোস্ট, ‘যার জন্য অমর সঙ্গী সেই সুজিত গুহর জন্মদিনে একটা মন ভালো করে দেওয়া আড্ডা হলো ওঁর বাড়ি গিয়ে। সঙ্গে আরেক বন্ধু পরিচালক হরনাথ চক্রবর্তী। চিরদিনই অটুট থাকুক এই ভালোবাসা।’
View this post on Instagram
পোস্টের কমেন্ট বক্সে প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা সৌরভ দাস থেকে টেলি নায়িকা মিমি দত্ত। অভিল আইয়ের ইমোজি দিয়ে সৌরভ লিখেছেন, ‘কত পুণ্য যে করছে বুম্বা দা। আমি সত্যিই অভিভূত।’ লাল হৃদয়ের ইমোজি দিয়ে ‘ইন্ডাস্ট্রি’কে স্যলুট মিমির।
গত জুনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ পরিচালক সুজিত গুহ। সেসময় অচল হয়ে যাওয়া স্বাস্থ্য সাথী কার্ডকে পুনরায় সচল করার ব্যবস্থা করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানিয়েছিলেন ভাগ্নে অত্রিজিৎ মৌলিক।

তাঁর কথায়, “আগেরবার যখন ভর্তি করতে হয়েছিল তখন অনেক টাকা বিল হয়েছিল। এবার অজিত দাসের সঙ্গে কথা বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওঁর স্বাস্থ্য সাথী কার্ডটা সচল করে দিয়েছেন। এর ফলে চিকিৎসায় অনেক সুবিধা হয়েছে। এসি ওয়ার্ডে থেকেও বিল অনেকটাই কম হয়েছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে
-
দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের?
-
গণতন্ত্রে বিশেষ রাজনৈতিক মতবাদের গুরুত্ব ক্ষতিকারক