Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Idhika paul - Srijit Mukherji

ভোলবদলে বাইশ গজে ‘কিশোরী’ ইধিকা, ক্রিকেটের প্রশিক্ষণ সৃজিতের, দেখুন ছবি

ধবধবে সাদা জার্সি,মাথায় হেলমেট, পায়ে প্যাড ও স্নিকার্স পরে আদ্যোপান্ত ক্রিকেটারের বেশে ব্যাট হাতে ইধিকা পাল। আর প্রশিক্ষকের ভূমিকায় সৃজিত মুখোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:৩৬

options
link
ভোলবদলে বাইশ গজে ‘কিশোরী’ ইধিকা, ক্রিকেটের প্রশিক্ষণ সৃজিতের, দেখুন ছবি zoom
সৃজিতের তত্ত্বাবধানে ক্রিকেট শিখছেন ইধিকা
Advertisement

শাকিবের ‘প্রিয়তমা’ থেকে দেবের ‘কিশোরী’ হয়ে এবার ক্রিকেটের ময়দানে টলি অভিনেত্রী ইধিকা পাল (Idhika paul)। ধবধবে সাদা জার্সি,মাথায় হেলমেট, পায়ে প্যাড ও স্নিকার্স পরে আদ্যোপান্ত ক্রিকেটারের বেশে ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত। আর প্রশিক্ষকের ভূমিকায় টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। হাতে-কলমে ইধিকাকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন পরিচালক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সৃজিত-ইধিকার প্রথম ঝলক।

সৌজন্যে সৃজিতের গোয়েন্দা ঘরানার ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ (Queen Victoria Aar Goyenda Kanaicharan)। রোম্যান্টিক নায়িকার মোড়ক ছেড়ে সম্পূর্ণ ভিন্ন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে প্রস্তুত ইধিকা পাল। নিজের চরিত্র নিয়ে এখুনি বেশি কিছু বলতে রাজি নন, তবে সৃজিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছেন ইধিকা পাল। সেই সঙ্গে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে, তা বললে অত্যুক্তি হবে না।

Advertisement
Leaving behind the image of a romantic heroine, Idhika Paul is all set to appear before the audience in a completely different avatar in Queen Victoria Aar Goyenda Kanaicharan
নয়া অবতারে ইধিকা

লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’। এই সিরিজের ‘কালাপানির দিশা’র কাহিনি অবলম্বনেই সিনেমার গল্প বুনেছেন পরিচালক। সৃজিতের ছবিতে গোয়েন্দা চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। গোয়েন্দা ঘরানার প্রতি পরিচালকের বরাবরই টান। ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘দশম অবতার’-এর মতো থ্রিলার সিনেমাতেও গোয়েন্দা ছোঁয়া রেখেছেন সৃজিত। এবার ‘গোয়েন্দা কানাইচরণ’কে নিয়ে কোন চমক দেন? সেটাই দেখার পালা।

Queen Victoria Aar Goyenda Kanaicharan: Idhika Paul is not willing to reveal much about her character at the moment
সৃজিতের ছবিতে ইধিকা
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Idhika Paul (@actresspaul)

সাহিত্যেপ্রমী বাঙালির বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে তা বলাই বাহুল্য। শহরে আবারও এক নতুন গোয়েন্দা। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন। নাম, ‘গোয়েন্দা কানাইচরণ’। যিনি এই গোয়েন্দা কাহিনির মধ্যমণি। গত শুক্রবার পোস্টার উন্মোচন করে নতুন সিনেমার ঘোষণা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’- প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Idhika Paul (@actresspaul)

উল্লেখ্য, ‘ফেলুদা’, ‘শেখর হোমস’-এর সুবাদে আগেই গোয়েন্দা ঘরানার সিনেমায় হাতেখড়ি হয়েছে। এবার বাংলা সিনেজগতে সত্যান্বেষীদের ভিড়ে নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’-এ  সৃজিত ম্যাজিকের অপেক্ষায় দর্শকমহল। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.