Dev-Subhasree

শুভশ্রীর সঙ্গে সকলের সামনে কথা বলতে ‘ভয়’ পান দেব! জানেন কেন?

'দেশু ৭' নিয়ে অনুরাগীদের উত্তেজনার মাঝে কী বললেন দেব?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৫:১৫

options
link
শুভশ্রীর সঙ্গে সকলের সামনে কথা বলতে ‘ভয়’ পান দেব! জানেন কেন?
'দেশু ৭' ছবির দৃশ্যে দেব ও শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম

‘দেশু ৭’ মুক্তি পাবে পুজোর আগেই। তা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। টিকিট ছবি মুক্তির আগেই হাউসফুল। এই পরিস্থিতিতে দেব বলছেন, তিনি নাকি শুভশ্রীর (Dev-Subhasree) সঙ্গে সকলের সামনে কথা বলতেও ‘ভয়’ পান। কেন একথা বললেন দেব?

Advertisement

বিষয়টা খোলসা করা যাক। গত রবিবার কলকাতার এক স্যালোঁর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন দেব। সেখানে ‘দেশু ৭’ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন। তাঁদের দু’জনের মধ্যে একটা সময় সম্পর্ক যে ছিল তা আরও একবার স্বীকার করে নিয়েছেন দেব। তবে বর্তমানে দু’জনের সম্পর্কের স্ট্যাটাস ‘বন্ধু’। তবে তা সত্ত্বেও তাঁদের দু’জনকে নিয়ে নানা ধরনের মুখরোচক সব খবর ছড়াচ্ছে, তাতে খানিক উদ্বিগ্ন দেব। তাঁর আরও দাবি, এই ধরনের গুজবের জন্য কোনওভাবেই তাঁরা দু’জনে স্বাভাবিক সম্পর্কে ফিরতে পারছেন না। অভিনেতার কথায়, এই কারণে প্রকাশ্যে শুভশ্রীর সঙ্গে কথা বলতেও নাকি ‘ভয়’ পাচ্ছেন দেব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, “আমরা প্রোমোশনেই বেরচ্ছি না। বেরলেই এইসব প্রশ্ন, ডিভোর্স, বিচ্ছেদ নিয়ে আলোচনা করছে। কেউ ‘দেশু ৭’ নিয়ে আলোচনা করছে না। দেব তাঁর প্রথম পরিচালনায় এই ক্যানভাসটাকে দাঁড় করিয়েছে। কেউ এটা নিয়ে আলোচনা করছে না। কবে শেষ বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে।”

Advertisement

অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’র নস্ট্যালজিয়া উসকে ফিরেছে অতীত রোম্যান্স। ভক্তদের ভালোবাসাকে সম্মান জানিয়েই অতীত ভুলে আরও একবার একসঙ্গে দেব-শুভশ্রী। লাদাখের পাহাড়ি রাস্তায় দেশু জুটির মাখোমাখো রোম্যান্সে ফিরছে তাঁদের যৌবন প্রেমের স্মৃতি। প্রথম গান ‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে জিয়া লাগে না’, ঠোঁটে ঠোঁট রেখে কাশ্মীরে উদ্দাম রোম্যান্স দেখে অভিভূত দর্শকরা। কিন্তু, ‘দেশু ৭’-এর প্রথম গানে চল্লিশোর্ধ দেব আর বছর পঁচত্রিশের শুভশ্রী যেন জেন জি! কেরিয়ারের গোড়াতে পর্দায় এই জুটির মাখোমাখো রোম্যান্স বা কলেজপ্রেম দর্শক যেমন উপভোগ করত দীর্ঘ ১২ বছর পর যেন পর্দায় পুরনো সমীকরণের প্রত্যাবর্তন!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.