Goutam Ghosh

‘কলকাতার ঐতিহ্যের পুনরুদ্ধার চাই’, শেরিফ হয়ে বললেন গৌতম ঘোষ, কবে থেকে দায়িত্বে? 

শহরে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধারের চেষ্টা করতে চান কলকাতার নতুন শেরিফ পরিচালক ও প্রযোজক গৌতম ঘোষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১০:০০

options
link
‘কলকাতার ঐতিহ্যের পুনরুদ্ধার চাই’, শেরিফ হয়ে বললেন গৌতম ঘোষ, কবে থেকে দায়িত্বে? 
পরিচালক গৌতম ঘোষ, ছবি: সোশাল মিডিয়া।

শহরে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধারের চেষ্টা করতে চান কলকাতার নতুন শেরিফ পরিচালক ও প্রযোজক গৌতম ঘোষ। শুক্রবার তাঁকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান। তবে এই মুহূর্তে তিনি চেন্নাই যাচ্ছেন নিজের পুরনো ছবি রেস্টোরেশনের কাজে।

Advertisement

তিনি জানান, এই শহরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। যদি ক্ষমতা দেওয়া হয় সেগুলি পুনরুদ্ধারের চেষ্টা করবেন। শহর ও শহরবাসীর জন্য কিছু করার ইচ্ছে তাঁর রয়েছে। তবে দায়িত্ব কতটা, কাজ করার জন্য কতটা ক্ষমতা পাবেন তিনি- এ বিষয়ে বিশদে আগে জানবেন। চেন্নাই থেকে ফিরে এসে তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন বলে জানান। বরাবর রাজনীতি থেকে দূরে থেকেছেন পরিচালক গৌতম। ২০২৪ থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি জানান, এই শহরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। যদি ক্ষমতা দেওয়া হয় সেগুলি পুনরুদ্ধারের চেষ্টা করবেন। শহর ও শহরবাসীর জন্য কিছু করার ইচ্ছে তাঁর রয়েছে। তবে দায়িত্ব কতটা, কাজ করার জন্য কতটা ক্ষমতা পাবেন তিনি- এ বিষয়ে বিশদে আগে জানবেন।

কলকাতা হাই কোর্টের সুপারিশক্রমে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে প্রতি বছর শহরে বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে এক জনকে কলকাতা শেরিফ হিসাবে মনোনীত করা হয়। এটি একটি অরাজনৈতিক এবং সম্মানসূচক পদ। অভিনেতা বসন্ত চৌধুরি, রঞ্জিত মল্লিকের মতো বিশিষ্ট নাগরিককে শেরিফ পদে নিয়োগ করা হয়েছিল। হাই কোর্ট ৩ জনের প্যানেল তৈরি করে এবং রাজ্যপাল তার মধ্যে থেকে শেরিফ নিয়োগ করেন। গৌতম ঘোষকে শুভেচ্ছা জানান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বলেন, “যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পেলেন। গৌতমদাকে শ্রদ্ধা করি। ওঁর জন্য আন্তরিক শুভকামনা রইল।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.