রবিবাসরীয় রাতে নিউ জার্সির মেটলাইফ স্টোডিয়ামে ফুটবল মহারণে শেষ হাসি হেসেছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বব্যাপী মেসি ভক্তদের কাঁদিয়ে কাপ ছিনিয়ে নিল লামিনে ইয়ামাল বাহিনি। আর স্পেনের এহেন ঐতিহাসিক জয়েই রাতারাতি ‘মালামাল’ মিয়া খালিফা। নীলছবির দুনিয়ার প্রাক্তন তারকার ঝুলিতে এক নয়, দুই নয়, নয়-নয় করে প্রায় ১৬ কোটি টাকা! রাতরাতি কীভাবে সম্ভব? ব্যাখ্যা করেছেন মিয়া খালিফা নিজেই।
আরও পড়ুন:
গোলের সংখ্যা নিয়েও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। আর রবিবাসরীয় রাতে মেটলাইফ স্টোডিয়ামে সেই স্বপ্নই পূরণ হল মিয়ার। এদিন নিজেও স্টেডিয়ামে হাজির ছিলেন নীলছবির দুনিয়ার প্রাক্তন নায়িকা।
২০১০ সালের পর ফুটবল মহারণে ফের বিশ্বসেরার খেতাব জিতেছে স্পেন। ষোলো বছরের খরা কাটিয়ে তাদের ভাগ্যে শিকে ছিড়েছে বিশ্বকাপ। বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জনের পাশাপাশি ৫১ মিলিয়ন ডলার অর্থপুরস্কার তাদের ঝুলিতে এসেছে। এমন আবহে মিয়া খালিফা কী এমন করলেন, যার জন্যে প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করে ফেললেন? আসলে প্রাক্তন পর্নতারকা স্পেনের জয় নিয়ে ১.৬৫ মিলিয়ন ডলার বাজি ধরেছিলেন। শুধু তাই নয়, গোলের সংখ্যা নিয়েও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। আর রবিবাসরীয় রাতে মেটলাইফ স্টোডিয়ামে সেই স্বপ্নই পূরণ হল মিয়ার। এদিন নিজেও স্টেডিয়ামে হাজির ছিলেন নীলছবির দুনিয়ার প্রাক্তন নায়িকা। আর সেই প্রেক্ষিতেই স্বপ্নপূরণের রাতের কথা ভাগ করে নেন তিনি।

পরনে লামিন ইয়ামালের দশ নম্বর জার্সি। চোখেমুখে উচ্ছ্বাস। গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করার একগুচ্ছ ক্যামেরাবন্দি মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিয়া খালিফা। কীভাবে স্টোডিয়ামে প্রবেশ করছেন, কত টাকা দিয়েই বা টিকিট কিনেছেন, এহেন নানাবিধ মুহূর্ত নেটভুবনে শেয়ার করেছেন তিনি। আর মিয়া খালিফার বিশ্বকাপ কড়চায় যখন নেটপাড়ায় বাসিন্দাদের আতশকাচ, তখন স্পেনকে নিয়ে বাজি ধরে ১.৬৫ মিলিয়ন ডলার আয় করে ফেললেন তিনি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৫.৮৮ কোটি টাকা। উল্লেখ্য, চলতিবার মার্কিন মুলুকে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বমহারণের সব খবরেই যে প্রাক্তন পর্নতারকার নজর ছিল, সেটা তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই বেশ বোঝা যাবে। গোড়া থেকেই স্পেনের হয়ে গলা ফাটিয়েছেন তিনি। বলেছিলেন, ‘৩-১ গোলের ব্যবধানে মেসিদের হারাব’, যদিও সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি, তবে ১ গোলে স্পেনের জয়েই কপাল খুলল মিয়ার। আর সেই প্রেক্ষিতেই জয়োচ্ছ্বাসে নীলছবির প্রাক্তন নায়িকা বললেন, ‘বিশ্বাস রেখেছিলাম, জিতেছি। আমার মাতৃভূমির জন্য ভীষণ গর্বিত (যদিও আমার শরীরে একবিন্দুও স্প্যানিশ রক্ত বইছে না), তবুও এই জয়ের জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ