সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশমীর রাতে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। অভিনেতার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় আহত হয়েছেন অভিনেতা। তবে চোট খুব একটা গুরুতর নয়। সংবাদমাধ্যমকে ইন্দ্রজিৎ জানিয়েছেন, ”আমি বাইক চালাতে ভালবাসি সকলেই জানেন। তেমনই নিজের বাইকটা নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আচমকা পিছন থেকে একটা গাড়ি পায়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু ভগবানের কৃপায় গুরুতর কিছু হয়নি। তবে আমি ঠিক আছি।”
আহত অবস্থাতেই ‘সাথী’ ধারাবাহিকের শুটিং করছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কথায় ”পা তো ভাঙেনি, লিগামেন্টের সমস্যা হয়েছে। খুব একটা অসুবিধা হচ্ছে না।”
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]
জনপ্রিয় ‘রাশি’ ধারাবাহিকে অভিনয় করেই দর্শকের নজরে আসেন ইন্দ্রজিৎ। তার পর একের পর এক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবিতে তাঁকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার