ক্যারলিন লেভিটের ইস্তফার পর এবার সেই পদে নয়া মুখ খুঁজে নিল হোয়াইট হাউস। প্রাক্তন সাংবাদিক বেনি রে হারমনিকে নিয়োগ করল ট্রাম্প প্রশাসন। একটা সময় ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ সংস্থার হোয়াইট হাউস সংবাদদাতা ছিলেন বেনি। সেখান থেকে ইস্তফা দেওয়ার পর অবশেষে হোয়াইট হাউসের উপ-প্রেসসচিবের দায়িত্ব নিলেন তিনি।
শনিবার নিজেই এই খবর সামনে এনেছেন বেনি। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছি। রিয়েল আমেরিকাস ভয়েস সংস্থার হয়ে এই প্রশাসনের খবর করা ছিল সম্মানের বিষয়। আমি সব সময়েই প্রকৃত আমেরিকানদের জন্য প্রয়োজনীয় খবর করতে ও তাঁদের কণ্ঠস্বরকে পৌঁছে দিতে চেষ্টা করেছি।’
একটা সময় ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ সংস্থার হোয়াইট হাউস সংবাদদাতা ছিলেন বেনি। সেখান থেকে ইস্তফা দেওয়ার পর অবশেষে হোয়াইট হাউসের উপ-প্রেসসচিবের দায়িত্ব নিলেন তিনি।
প্রসঙ্গত, আমেরিকার দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যার পর তাঁর প্রতি আবেগঘন শ্রদ্ধার্ঘ জানিয়েছিলেন বেনি। যার জেরে তাঁকে সাসপেন্ড করে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’। এই ঘটনার পর চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। অতঃপর তাঁকে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হল।
উল্লেখ্য, সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন ২৮ বছর বয়সি ক্যারোলিন লেভিট। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এর কয়েক সপ্তাহ পরই জুলাই মাসে তিনি কাজে ফেরেন এবং একমাসের মধ্যেই ইস্তফা দেন। মাতৃত্বের কারণের তিনি যে ইস্তফা দিচ্ছেন সে কথা স্পষ্ট করে তিনি বলেছিলেন, “বিশ্বের অন্যতম কঠিন ও শ্রমসাধ্য একটি পেশায় কর্মরত থাকা অবস্থায় মা হওয়া আমার জীবনের তৃপ্তিদায়ক অধ্যায়। অথচ একইসঙ্গে এটি অত্যন্ত চ্যালেঞ্জিংও।” তিনি আরও বলেন, “দ্বিতীয়বার মা হয়ে হোয়াইট হাউসে ফিরে আসার পর আমি মনেপ্রাণে অনুভব করেছি যে, হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব পালনের জন্য যে নিরন্তর সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন, তা হয়তো আমি দিতে পারছি না।”
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী