সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বাংলার দুই নায়িকা। যেমন সুন্দর, তেমন অভিনয়, আর তেমনই ব্যক্তিত্বময়ী স্বস্তিকা মুখোপাধ্যায় ও জয়া আহসান। এই দুই নারী হাতে তরবারি না নিয়েই পোজ দিলেন ক্যামেরার সামনে। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।

‘শ্রীমতী’ হয়ে বাংলার দর্শকদের মন জয় করেছেন স্বস্তিকা। আবার বলিউডেও তাঁর অবাধ বিচরণ। অন্যদিকে, ওপার বাংলার পাশাপাশি এপার বাংলারও মন জয় করে নিয়েছেন জয়া। ‘বিনিসুতোয়’ বাঁধা তাঁর ভালবাসা। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদমাধ্যমের জন্যই এক ফ্রেমে ধরা দিয়েছেন দুই অভিনেত্রী।
[আরও পড়ুন: নতুন ছবিতে জুটি বাঁধছেন পরমব্রত-অর্জুন, এবার ‘প্রান্তিক’-এর গল্প বলবেন দুই তারকা]
ছবি শেয়ার করে জয়া লেখেন, “এ যেন সত্যিই সংস্কৃতির মেলবন্ধন।” জানান ফটোশুটের প্রতিটা মূহূর্ত তিনি কতটা উপভোগ করেছেন। এর জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদও দেন অভিনেত্রী। স্বস্তিকার কাজ তাঁকে কতটা অনুপ্রাণিত করে তাও ক্যাপশনে জানিয়েছেন জয়া। প্রতিটি শব্দে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস।
দুই নায়িকাকে এক ফ্রেমে দেখে মুগ্ধ অনুরাগীরাও। অনেকেই আগুনের ইমোজি দিয়ে মুগ্ধতা করেছেন। অনেকে আবার ভালবাসার ইমোজি আবেগ প্রকাশের জন্য ব্যবহার করেছেন। “দুই বাংলার অন্যতম সেরা অভিনেত্রী”, এমন কথাও লেখা হয়েছে কমেন্টবক্সে।
View this post on Instagram
[আরও পড়ুন: অরিজিতের মন ভোলানো সুর, তামান্না-রশ্মিকাদের দুরন্ত নাচে শুরু IPL 2023]
সর্বশেষ খবর
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের