চব্বিশ সালের ২ নভেম্বর টলিপাড়ার ‘হাই প্রোফাইল’ তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের ঘর আলো করে এসেছিল লক্ষ্মীসোনা কৃষভি। মেয়ের বয়স দু’বছর হওয়ার আগেই পরিবারে আরও এক খুদের আগমন। মেয়ের জন্য নিয়ে এলেন খেলার সঙ্গী। হ্যাঁ, কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কঞ্চন।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে সুখবর শেয়ার করেছেন। অনেকদিন ধরেই শ্রীময়ীর অন্তঃসত্ত্বা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেসবিষয় সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে জানতে চাইলে, বারবারই এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। শনিবার সেই জল্পনা সত্যি করেই দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করেন নিলেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ।
View this post on InstagramAdvertisement
সমাজমাধ্যমে পারিবারিক ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন ‘আজ আমাদের হৃদয় আর সংসার দুটোই আরও একটু পূর্ণ হল। আমাদের মেয়ে কৃষভির ছোট ভাই, কৃষিভ, আজ পৃথিবীতে এসেছে। আমাদের ছোট্ট পরিবার তিন থেকে চার হল। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে আমরা আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ মেয়ের নামের সঙ্গে মিলিয়েই যে ছেলের নাম রেখেছেন তা বলাই বাহুল্য।
View this post on Instagram
দ্বিতীয় পক্ষের এক ছেলে আর শ্রীময়ীর সঙ্গে এক কন্যা সন্তান রয়েছে কাঞ্চনের। কৃষভের জন্মের পর তৃতীয়বার বাবা হলেন অভিনেতা। সেই আনন্দ জাহির করে বললেন, “ডিউ ডেট ছিল অগাস্টে। কিন্তু, গতকাল একটু ইমার্জেন্সি হয়। তারপর আজ বিকেলে আমাদের ছেলে হয়েছে, কৃষভির ছেলে কৃষিভ। মা ছেলে দুজনেই সুস্থ আছে। শ্রাবণ মাসে ঘরে পুত্র সন্তানের আবির্ভাব, আশা করি সব ভালো হবে। আসলে আজকাল যে কোনও ইস্যুতে ট্রোল হওয়ার আশঙ্কা থাকে। তাই শ্রীময়ীর গর্ভাবস্থার বিষয়টি আমরা আড়ালেই রেখেছিলাম।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী! রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের
-
‘বাড়ির দখল নিতে চাইছে’, ভাটপাড়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
-
‘শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে আসুন’, ল্যান্সডাউন মার্কেটে ব্যবসায়ীদের ধমক, ২ দিনের ‘ডেডলাইন’ অগ্নিমিত্রার
-
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত