আটের দশকে অভিনয়ে হাতেখড়ি। দীর্ঘ চার দশকের কেরিয়ারে ভিন্নস্বাদের ছবি উপহার দিয়েছেন। কমেডি থেকে রোম্যান্স, অ্যাকশনে গোবিন্দার মারকাটারি অভিনয় বারবার দাগ কেটেছে দর্শকের মনে। কিন্তু জানেন কি গোবিন্দা মারাত্মকভাবে অলৌকিক শক্তি ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী। অভিনেত্রী শগুফতা আলি খান গোবিন্দার হোটেলের ঘরে ঢুকে ভয় পেয়ে গিয়েছিলেন। বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতে ফুঁড়ে যা বললেন শুনলে চমকে যাবেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে গোবিন্দার কোন সিক্রেট ফাঁস করে দিলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী? গোবিন্দা এতটাই কুসংস্কারাচ্ছন্ন ছিলেন যে হোটেলের ঘরেই একটা আস্ত মন্দির বানিয়ে ফেলেছিলেন। যা দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছিলেন শগুফতা। স্মৃতিচারণ করে বলেন, “একবার শুটিংয়ের মাঝে আমার হোটেলের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিল। তখন গোবিন্দা আমার সমস্যা সমাধানের জন্য ওঁর ঘরেই থাকতে বলেছিলেন। কারণ ঘরটা বেশ অনেকটাই বড় ছিল। আমি ঘরে ঢুকতেই দেখি একপাশে একটা মন্দির তৈরি করেছেন। নারকেল-সহ পুজোর যাবতীয় সামগ্রীও সেখানে ছিল। আমার আর ওখানে থাকার সাহস হয়নি। পরদিন আবার জিনিসপত্র নিয়ে নিজের রুমে ফিরে আসি।”
আরও পড়ুন:

শুটিংয়ের ক্ষেত্রেও ভীষণ খুঁতখুঁতে ছিলেন। সাতাশবার রিটেক নিতেন। তারপর সকলকে সরি বলতেন গোবিন্দা। পরিচালক ডেভিড ধাওয়ান সবুজ সংকেত দিলেও গোবিন্দা তখনও সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যেতেন। শুধু একটাই সমস্যা, সেটে দেরিতে পৌঁছাতেন। এর ফলে বাকিদের অনেকটা বেশি সময় কাজ করতে হত। তাঁর এই স্বভাবে অত্যন্ত রেগে যেতেন প্রয়াত অভিনেতা কাদের খান। তবে সেভাবে কখনও উত্তেজনা করতেন না।

সেই একই সাক্ষাৎকারে গোবিন্দা-করিশ্মা কাপুরের সম্পর্ক নিয়েও গোপন তথ্য শেয়ার করেন। পর্দায় এই জুটি যতটা জনপ্রিয় ছিল বাস্তবেও তাঁদের সম্পর্কের রসায়ন ছিল ঠিক ততটাই রঙিন। স্বামীর ‘পরকীয়া’ সম্পর্কে সবকিছু জেনেও চুপ ছিলেন গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা। অতীত হাতড়ে সগুফতা জানান, সুনীতা সব মুখ বুঝে সহ্য করেছেন। কারণ তিনি বুদ্ধিমতী। অন্য কেউ হলে হয়ত অনেক কিছু করতেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি