Katrina Kaif

‘মা হওয়ার পর ফুলে ঢোল’! ক্যাটরিনাকে চরম কটাক্ষ, নায়িকার ‘বডি শেমিং’য়ে গর্জে উঠলেন কে?

মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। আর পাঁচজন মহিলাকেও এহেন শারীরীক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সেলেব বলে ছাড় পাননি ক্যাটরিনা। কটাক্ষবাণ ধেয়ে আসতেই নিন্দুকদের মোক্ষম জবাব ছুড়লেন কে? \

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৭:০৯

options
link
‘মা হওয়ার পর ফুলে ঢোল’! ক্যাটরিনাকে চরম কটাক্ষ, নায়িকার ‘বডি শেমিং’য়ে গর্জে উঠলেন কে?
'বডি শেমিং'য়ের শিকার ক্যাটরিনা কাইফ

গ্ল্যামারদুনিয়ার ব্যক্তিত্ব মানেই সর্বক্ষণ পাপারাজ্জি থেকে নেটভুবনের আতশকাচে। পান থেকে চুন খসলেই ট্রোলারদের বন্দুকবাজি! আর নায়িকা হলে তো কথাই নেই। তাঁর শরীরী গড়ন থেকে পোশাকের মাপ-ঝুল সবই চর্চায়। এবার মাতৃত্বকালীন ওজন বৃদ্ধির জন্য নেটভুবনের নীতিপুলিশদের কটাক্ষের শিকার হতে হল ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif )।

Advertisement

সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। আর পাঁচজন মহিলাকেও এহেন শারীরীক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সেলেব বলে ছাড় পাননি ক্যাটরিনা কাইফ।

পঁচিশ সালের নভেম্বর মাসে মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারকাদম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যাসন্তান। ভিকি বর্তমানে অমর কৌশিকের ‘মহাবতার’ সিনেমার শুটে ব্যস্ত থাকলেও ক্যাটরিনা আপাতত চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন। তবে সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। আর পাঁচজন মহিলাকেও এহেন শারীরীক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সেলেব বলে ছাড় পাননি ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর ভিডিও ভাইরাল হতেই একাংশের কটাক্ষ, ‘মা হওয়ার পর চেহারার কী হাল! এত্ত মোটা হলেন কীভাবে?’ কারও বা কটুক্তি, ‘মা হওয়ার পর তো ফুলে ঢোল হয়ে গিয়েছেন।’ কেউ বা ক্যাটরিনার অতীতের ছিপছিপে গড়নের তুলনা টেনে সমালোচনা শুরু করেছেন। এহেন নানা কটাক্ষবাণ ধেয়ে আসতেই ভিকিপত্নীর হয়ে নিন্দুকদের যোগ্য জবাব ছুড়তে মাঠে নেমেছেন আরেক অভিনেত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Shivaleeka Oberoi defends Katrina Kaif against body shaming over her post-pregnancy weight gain
‘খুদা হাফিজ’ অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার ঢাল হয়ে দাঁড়ালেন।

“কেমন দেখতে হয়ে গিয়েছেন- এর মানেটা কী? এটাই তো মাতৃত্ব! সন্তান জন্ম দেওয়ার পর মায়েদের এহেন…” 

মা হওয়ার পর থেকে ক্যাটরিনা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রাখেন। তবে সম্প্রতি কৌশল পরিবারের সঙ্গে পরিচালক কুক্কু কোহলির শেষকৃত্য যোগ দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানেই অভিনেত্রীর স্থূলকায় গড়ন ফটোশিকারিদের লেন্সবন্দি হয়। যে ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই ‘বডি শেমিং’য়ের শিকার নায়িকা। কটাক্ষ, সমালোচনার ঝড়়ে এবার ‘খুদা হাফিজ’ অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার ঢাল হয়ে দাঁড়ালেন। অভিনেত্রীর মন্তব্য, “কেমন দেখতে হয়ে গিয়েছেন- এর মানেটা কী? এটাই তো মাতৃত্ব! সন্তান জন্ম দেওয়ার পর মায়েদের এহেন শারীরিক পরিবর্তন হওয়াই স্বাভাবিক। এর মধ্যে ভালো-মন্দ, শরীর ফুলে যাওয়া, ক্লান্তি— সবকিছুই থাকে। মাতৃত্বের এমন এক কাল্পনিক রূপকে মহিমান্বিত করা বন্ধ করুন, বাস্তবে যার কোনও অস্তিত্বই নেই। গত কয়েক দিনে এমন অনেক পোস্ট দেখলাম। ভাবতেই অবাক লাগে যে মানুষের চিন্তাধারা কতটা হাস্যকর হতে পারে!”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.