Annapurna Puja Tollywood

‘সন্তান যেন থাকে দুধে-ভাতে’, বাড়িতে অন্নপূর্ণা আরাধনায় কোয়েল, ধুমধাম করে পুজো শুভশ্রীরও

বৃহস্পতিবার অন্নদাত্রীর আরাধনায় মেতে উঠলেন টলিপাড়ার দুই অভিনেত্রী কোয়েল মল্লিক এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কার বাড়িতে কেমন পুজোর আয়োজন? দেখে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৯:১২

options
link
‘সন্তান যেন থাকে দুধে-ভাতে’, বাড়িতে অন্নপূর্ণা আরাধনায় কোয়েল, ধুমধাম করে পুজো শুভশ্রীরও
ভক্তিভরে বাড়ির অন্নপূর্ণা পুজোয় কোয়েল-শুভশ্রীর। ছবি- সোশাল মিডিয়া

অন্নদাত্রী দেবী অন্নপূর্ণা। শক্তির এক রূপ। কথিত রয়েছে, চৈত্র নবরাত্রির শুক্লাষ্টমীতে কাশীতে আবির্ভূত হয়েছিলেন দেবী। তাই এই সময়েই তিনি পূজিতা হন। চলতিবারে তিথি অনুযায়ী বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন অন্নপূর্ণা পুজো পড়েছে। সেই প্রেক্ষিতে লক্ষ্মীবারেই অন্নদাত্রীর আরাধনায় মেতে উঠলেন টলিপাড়ার দুই অভিনেত্রী কোয়েল মল্লিক এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

ফুলে ফুলে সাজানো আসরে দেখা গেল দেবী মূর্তি। মাথায় ঘোমটা দিয়ে পুজোর রীতি পালন করলেন চক্রবর্তী পরিবারের ‘অন্নপূর্ণা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারকাদম্পতি বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। রাস-রথ থেকে লক্ষ্মী-সরস্বতী, বাড়িতে নিষ্ঠা সহকারে সব পুজোই করেন রাজ-শুভশ্রী। অন্নপূর্ণা পুজোর দিনও পরিচালক স্বামীর ক্যামেরায় ধরা পড়ল গিন্নি শুভশ্রীর পুজোঅর্চনার মুহূর্ত।

ভবানীপুরের মল্লিক বাড়ির প্রায় সব পুজোতেই শুরু থেকে শেষে পর্যন্ত যুক্ত থাকেন কোয়েল মল্লিক। ফি বছর দুর্গাপুজোর চারটে দিন এখানে সপরিবারে অভিনেত্রীকে পাওয়া যায়। অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রেও তার ব্য়তিক্রম হল না। প্রতিবারের মতো এবারেও ভবানীপুরের পৈতৃক ভিটেয় সকলের সঙ্গে অন্নদাত্রীর বন্দনায় মেতে উঠেছেন কোয়েল। ঠাকুর দালান থেকে নিজেই আধ্যাত্মিক আবহে মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। সেখানেই সদ্য রাজ্যসভার সাংসদ পদপ্রাপ্ত নায়িকাকে দেখা গেল কমলা রঙের শাড়িতে আদ্যন্ত স্নিগ্ধ সাজপোশাকে। দালানে কখনও অতিথি আপ্যায়ণে ব্যস্ত অভিনেত্রী আবার কখনও বা পুজোর আসরে পুরোহিতের সঙ্গে বার্তালাপে দেখা গেল কোয়েল মল্লিককে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

Advertisement

অন্যদিকে রাজ-শুভশ্রীর বাড়িতেও বছর খানেক ধরে অন্নপূর্ণা পুজোর আয়োজন হয়ে আসছে। এবারেও তার অন্যথা হয়নি। বারাকপুরের বিদায়ী বিধায়ক নিজেই পুজোর মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাগ করে নিয়েছেন। সেখানেই ফুলে ফুলে সাজানো আসরে দেখা গেল দেবী মূর্তি। মাথায় ঘোমটা দিয়ে পুজোর রীতি পালন করলেন চক্রবর্তী পরিবারের ‘অন্নপূর্ণা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারকাদম্পতি বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। রাস-রথ থেকে লক্ষ্মী-সরস্বতী, বাড়িতে নিষ্ঠা সহকারে সব পুজোই করেন রাজ-শুভশ্রী। অন্নপূর্ণা পুজোর দিনও পরিচালক স্বামীর ক্যামেরায় ধরা পড়ল গিন্নি শুভশ্রীর পুজোঅর্চনার মুহূর্ত। পরনে মেরুন রঙের শাড়ি। হাত ভর্তি শাঁখা-পলা এবং গয়না। পায়ে আলতা। প্রথা অনুযায়ী মা অন্নপূর্ণার হাতে, চাল তর্পনের নিয়ম পালন করতেও দেখা গেল অভিনেত্রীকে। আর টলিপাড়ার দুই অভিনেত্রী এহেন আধ্যাত্মিক মুহূর্ত দেখেই আপ্লুত অনুরাগীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.