দিন কয়েক ধরেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস, কৃতী শ্যাননের প্রেম নাকি ভেঙে চৌচির (Kriti Sanon Breakup )! পর্দায় প্রেমের ‘ককটেল’ জমলেও বাস্তবজীবনে নাকি সেই স্বাদ একেবারে ফিকে হয়ে যাচ্ছে? সত্যিই কি কৃতী-কবীরের প্রেম ভেঙেছে? এহেন গুঞ্জনে যখন তোলপাড় সিনেদুনিয়া, তখন এমন আবহেই সেলেবপাড়ার ছবিশিকারীদের সুবাদে ফাঁস হল আসল খবর।
আরও পড়ুন:
শুক্রবার সন্ধ্যা গড়াতেই মুম্বইয়ের এক রেস্তরাঁয় দেখা যায় জুটিকে। বিচ্ছেদ গুঞ্জনের আবহে এহেন মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়,…
নায়িকা যে বছর দুয়েক ধরেই লন্ডনের কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে ‘ডুবে ডুবে জল খাচ্ছেন’, সেকথা কারও অজানা নয়। কিন্তু সম্প্রতি অন্য এক নারীকে কৃতীর প্রেমিকের বাহুলগ্না দেখে বিচ্ছেদ গুঞ্জন চাউড় হয়ে যায়। শোনা যায়, কৃতী-কবীরের প্রেমে তৃতীয়জনের প্রবেশ ঘটেছে! এদিকে ব্রেক-আপ গুঞ্জন রটলেও এযাবৎকাল ‘টুঁ’ শব্দটি করেননি নায়িকা। তবে এবার নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে কবীরের সঙ্গে নৈশভোজে গিয়ে কৃতী জানিয়ে দিলেন, তাঁরা একসঙ্গেই রয়েছেন। শুক্রবার সন্ধ্যা গড়াতেই মুম্বইয়ের এক রেস্তরাঁয় দেখা যায় জুটিকে। বিচ্ছেদ গুঞ্জনের আবহে এহেন মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, রেস্তরাঁয় প্রথমে এসে পৌঁছন কবীর বাহিয়া। তার খানিক বাদেই সেখানে হাজির হন কৃতী শ্যানন। কবীরের পরনে ঢিলেঢালা সাদা টি-শার্ট, হালকা নীল রঙের জিনস এবং স্নিকার্স। অন্যদিকে কালো পোশাকে কৃতী যেন মনমোহিনী। আভিজাত্য আর ‘লক্ষ টাকা’র হাসিতেই নজর কেড়েছেন অভিনেত্রী। রেস্তরাঁ থেকে বেরিয়ে একগাড়িতেই বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা। ‘ভিকট্রি সাইন’ দেখিয়ে পাপারাজ্জিদের উদ্দেশে হাসিমুখে হাতও নাড়েন তাঁরা। অতঃপর নিন্দুকেরা যতই বলুক, নিজেদের প্রেমে যে বিন্দুমাত্র ভাঁটা পড়তে দেননি তাঁরা, তা বলাই বাহুল্য।
কে এই কবীর বাহিয়া? খবর, লন্ডনের এক সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তান তিনি। কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া একটি বিখ্যাত ট্র্যাভেল এজেন্সির মালিক, যার নাম ‘সাউথহল ট্র্যাভেল’। কৃতীর হবু শ্বশুরবাড়ির সম্পত্তির পরিমাণ জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
View this post on InstagramAdvertisement
উল্লেখ্য, প্রেমিকের সঙ্গে কৃতীর বয়সের ফারাক নাকি ৯ বছর! এযাবৎকাল ডুবে ডুবে জল খেলেও গত জানুয়ারি মাসে বোন নূপুর শ্যাননের বিয়েতেই প্রেমিকের সঙ্গে খুল্লমখুল্লা মেজাজে ধরা দিয়ে প্রেমে সিলমোহর দেন কৃতী। জানা গিয়েছে, বোন নূপুরের হাত ধরেই কবীরের সঙ্গে কৃতীর পরিচয়। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। কে এই কবীর বাহিয়া? খবর, লন্ডনের এক সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তান তিনি। কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া একটি বিখ্যাত ট্র্যাভেল এজেন্সির মালিক, যার নাম ‘সাউথহল ট্র্যাভেল’। এখানেই শেষ নয়! ২৬ বছর বয়সী কবীর বাহিয়া তাঁর পড়াশোনাও শেষ করেছেন লন্ডনেই। এখন তিনি পারিবারিক ব্যবসায় মন দিয়েছেন। এই বয়সেই ব্রিটেনে ‘ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজ়ম লিমিটেড’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছেন তিনি। তবে তাঁর ক্রিকেটেও আগ্রহ প্রবল। কবীর বাহিয়া ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর খুবই কাছের মানুষ। কারণ তাঁদের প্রায়ই একসঙ্গে পার্টি করতে দেখা যায়। আর সম্পত্তি? কৃতীর হবু শ্বশুরবাড়ির সম্পত্তির পরিমাণ জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪,০০০ কোটিরও বেশি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুণে হত্যা কাণ্ডে এবার নজরে সিয়ার ‘বন্ধু’! ‘বিয়ে হবেই না’, ভাইরাল চ্যাট ঘিরে রহস্য
-
পরকীয়ার টান! তিন সন্তানকে ঘরে রেখে মোয়াজ্জিনের হাত ধরে পালালেন বাংলাদেশি মহিলা
-
সদ্যোজাত কোলে একদিনে ৭০টি রিল! জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের ‘আসক্তি’তে বিতর্কের ঝড়
-
‘কালের যাত্রায় পা মিলিয়ে’ মমতার সঙ্গ ছেড়ে বিধানসভায় চন্দ্রিমা, বৈঠক ঋতব্রত-সন্দীপনদের সঙ্গে
-
রাম মন্দিরের পর এবার বদ্রীনাথেও দানের টাকা চুরি! উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ