বাংলা সিনেপাড়ার অতিপরিচিত দম্পতি রাজা চন্দ এবং পিয়ান সরকার (Raja Chanda-Paean Sarkar)। পরিচালক-অভিনেত্রীর আট বছরের দাম্পত্যে এবার সুখবর। দুই থেকে তিন হতে চলেছেন রাজা-পিয়ান। সেই প্রেক্ষিতেই আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকাদম্পতি।
“আমরা এতটাই এক্সাইটেড যে এই আনন্দঘন মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারব না।…”
আরও পড়ুন:
শুক্রবার ছিল রাজা চন্দর জন্মদিন। এমন আবহেই পরিচালকের বাবা হওয়ার সুখবর এল। জানা গিয়েছে, অভিনেত্রী পিয়ান এইমুহূর্তে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। এযাবৎকাল অত্যন্ত ব্যক্তিগত পরিসরেই এই সুখবর আগলে রেখেছিলেন তাঁরা। ঘনিষ্ঠমহল ব্যতীত প্রায় কেউই টেলি-অভিনেত্রীর মা হওয়ার বিষয়টি টের পাননি। তবে পরিচালক স্বামীর জন্মদিনের আবহে আর রাখঢাক করেননি। সংসারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। এপ্রসঙ্গে তারকাদম্পতি জানিয়েছেন, “আমরা এতটাই এক্সাইটেড যে এই আনন্দঘন মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারব না। পরিপূর্ণ অনুভব করছি।” পাশাপাশি মা হওয়ার জার্নিতে স্ত্রী পিয়ানকে নতুন আবিষ্কার করছেন বলেও জানিয়েছেন রাজা চন্দ। তবে ‘চ্যালেঞ্জ ২’, ‘রংবাজ’ পরিচালক খানিক চিন্তিতও বটে! কেন?

হবু সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে চিকিৎসকদের পরামর্শ মেনে ‘শুভ বিবাহ’ সিরিয়ালের খলনায়িকা পিয়ান বর্তমানে একদম বিশ্রামে রয়েছেন। মাতৃত্বকালীন সফরের জন্য কাজ থেকেও বিরতি নিয়েছেন।
কারণ পরিচালক বর্তমানে মুম্বইতেও কাজ করছেন। তাই মাসের অনেকটা সময়ে মায়ানগরীতেও কাটাতে হচ্ছে তাঁকে। যদিও স্ত্রী পিয়ানের সঙ্গে তাঁর মা থাকছেন মাঝেমধ্যে, তবে কলকাতা-মুম্বই করে এভাবেই ম্যানেজ করতে হচ্ছে রাজাকে। হবু সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে চিকিৎসকদের পরামর্শ মেনে ‘শুভ বিবাহ’ সিরিয়ালের খলনায়িকা পিয়ান বর্তমানে একদম বিশ্রামে রয়েছেন। মাতৃত্বকালীন সফরের জন্য কাজ থেকেও বিরতি নিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চার্জে বসানো পাওয়ার ব্যাঙ্ক ফেটে পুড়ল ইউটিউবারের ঘর, জেনে নিন কীভাবে সাবধান হবেন
-
সিনেমা ও ওটিটি’র কনটেন্ট চুরি! কেন্দ্রের রোষে টেলিগ্রাম, ১৫ দিনের মধ্যে জবাব তলব
-
প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তরোয়াল! উদ্ধার লাঠির বান্ডিল, কাঁড়ি কাঁড়ি ত্রিপল
-
পুণে হত্যা কাণ্ডে এবার নজরে সিয়ার ‘বন্ধু’! ‘বিয়ে হবেই না’, ভাইরাল চ্যাট ঘিরে রহস্য
-
পরকীয়ার টান! তিন সন্তানকে ঘরে রেখে মোয়াজ্জিনের হাত ধরে পালালেন বাংলাদেশি মহিলা