সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কালারফুল’ তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) সঙ্গে এক ফ্রেমে দেখা গেল বিজেপির তারকা সদস্য শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)। তাও আবার অভিরূপ নাগ চৌধুরীর বিশ্বকর্মা পুজোয়।

শোনা যায়, একসময় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী। তবে একুশের ভোটের (West Bengal Election) আগে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। পরে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থা হন। সেখানে তাঁর বিপরীতে ছিলেন রাজ্যের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হেভিওয়েট প্রার্থীর কাছে হেরে যান শ্রাবন্তী। ভোটের পর থেকে আর তেমন কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি বিজেপির তারকা সদস্যকে।
[আরও পড়ুন: ‘গোলন্দাজ’-এর ট্রেলার দেখে মুগ্ধ রুক্মিণী, ভালবাসায় ভরিয়ে দিলেন ‘প্রিয়’ দেবকে]
এমন পরিস্থিতিতেই অভিরূপ নাগ চৌধুরীর বিশ্বকর্মা পুজোতে বেশ খোশমেজাজেই মদন মিত্র ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গেল। এমনিতেই শনিবার বাবুল সুপ্রিয় (Babul Supriyo) তৃণমূলের যোগদানের ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতি অভিরূপের পুজোয় মদন মিত্রর সঙ্গে শ্রাবন্তীর ছবি দেখে অনেকের প্রশ্ন, তাহলে কি এবার বিজেপির সঙ্গ ত্যাগ করে ঘাসফুল শিবিরের দিকে পা বাড়াচ্ছেন টলিউড অভিনেত্রী?

তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে শ্রাবন্তীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একই আবাসনে থাকেন দু’জনে। কিছুদিন আগে নাকি ছেলে শ্রাবন্তীর সঙ্গে মালদ্বীপেও গিয়েছিলেন অভিরূপ। অভিরূপের ভাইয়ের ইনস্টাগ্রাম স্টোরিতেও শ্রাবন্তী ও মদনের ছবি রয়েছে।

কিছুদিন আগেই শ্রাবন্তীর বন্ধু তনুশ্রী চক্রবর্তী রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। তবে শ্রাবন্তীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এমন কোনও ঘোষণা করা হয়নি। অবশ্য অভিনেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির ছবি শেয়ার করে শ্রাবন্তী লেখেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি…এটা আমার জন্মদিনের সেরা উপহার…ধন্যবাদ দিদি।”
[আরও পড়ুন: কথা বন্ধ বাপ্পি লাহিড়ীর, কণ্ঠস্বর হারালেন শিল্পী? জল্পনায় বাড়ছে উদ্বেগ]
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব