জীবনের নয়া ইনিংসের শুরু বলে কথা! তাই তো শ্বশুরবাড়িতে পা রাখার আগে শিবমন্দিরে যান মধুমিতা। দেবমাল্যর পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নেন। তারপর নতুন সংসারে পা রাখেন। এবার বউভাতেও দিলেন বিশেষ চমক। ‘ভোলেবাবা’ই সঙ্গী নবদম্পতির। বউভাতের আসরের থিম কালীপুজো। অভিনয় জগতে বেশ খানিকটা বিরতির পর ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের মাধ্যমে ফিরেছেন ছোটপর্দায়। সে কারণে এমন থিম, স্বাভাবিকভাবে অনেকের মনে জাগছে সে প্রশ্ন।
আরও পড়ুন:
মধুমিতার বিয়ের সাজ ছিল একেবারেই সাবেকি। লাল বেনারসি, সোনার গয়নায় একেবারে অন্যরকম লাগছিল তাঁকে। বউভাতে তাঁর পরনে লাল সিল্কের শাড়ি। সঙ্গে সিক্যুইন ও জরির কাজ। গলায় কুন্দনের গয়না। খোলা চুলে গোলাপের বাহার। দেবমাল্য পরেন সাদা শেরওয়ানি। সঙ্গে দুধসাদা জ্যাকেট। সোনার চেন, রিস্টলেট ও আংটি। দু’জনের দিক থেকেই যেন চোখ ফেরানো দায়।

বিয়ের মতো বউভাতেও পেটপুজোর এলাহি আয়োজন। ফুচকা থেকে গন্ধরাজ ঘোল, আমপোড়ার শরবত, মিন্ট লেমন দিয়ে ডাবের জল গলা ভেজাতে কী ছিল না। সঙ্গে আবার কেশর চা। স্টার্টারে গোল্ডেন প্রন, ফিশফ্রাই, কাবাব, গন্ধরাজ চিকেন। মেন কোর্সে লুচি, কড়াইশুটির কচুরি, আলুরদম, ভেজিটেবল চপ, ভাত, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, দই কাতলা, গোলবাড়ির কষা মাংস, চাটনি। মিষ্টিমুখের জন্য ছিল রসগোল্লা, রসমালাই, জিলিপি-সহ রকমারি মিষ্টি। মধুমিতা-দেবমাল্যর বউভাতে যেন বিনোদুনিয়ার রিইউনিয়ন। বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও এদিন নবদম্পতিকে আশীর্বাদ করেন।
মধুমিতা-দেবমাল্যর প্রেমের সাক্ষী তাঁরা। কাজের ব্যস্ততার ফাঁকেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। সেই প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা। ২০২৪ সালে পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চলতি বছর মার্চ মাসে দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায় জুটির ক্যামেরাবন্দি রোম্যান্টিক সব মুহূর্ত। পরিণতি পেল প্রেম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের