অভিনয় ছেড়ে এই পেশাতেই বাজিমাত, দুবাইতে ৮৫ কোটির সম্পত্তির মালিক বাঙালিকন্যা রিমি সেন
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলামেলা আলোচনায় বাঙালি কন্যা।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলামেলা আলোচনায় বাঙালি কন্যা। একসময়ের দাপুটে অভিনেত্রীর চেহারাগত নানা পরিবর্তন নাকি লক্ষ্য করেছেন নেটিজেনরা। অনেকের দাবি, আগের চেহারার সঙ্গে নাকি বর্তমানে মিল পাওয়া যায় না। যদিও রিমির দাবি, চেহারার পরিবর্তনের জন্য তিনি কিছু করেননি। ফিলার্স, বোটক্সের মতো কোনও সার্জারি করাননি রিমি। শুধুমাত্র সুষম ডায়েট এবং শৃঙ্খলাই তাঁর জীবনে বদল এনেছে।
আরও পড়ুন:
ভারতে ব্যবসাবান্ধব পরিবেশ না থাকার ফলেই সম্ভবত দুবাইতে পাড়ি জমান অভিনেত্রী। সেখানে বর্তমানে রিয়েল এস্টেট সংস্থাও রয়েছে তাঁর। রিমি বলেন, "এখানে আপনাকে শুধু লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট ও এজেন্সির মাধ্যমেই কাজ করতে হয়। ডেভেলপাররা তাঁদের কাজ করেন, এজেন্সিরা তাদের অংশ সামলায় - সবকিছুর জন্য একটা স্পষ্ট নিয়মকানুন রয়েছে।"