২০২৬ যেন ফিল্ম ইন্ডাস্ট্রির অতীত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সময়। পুজোর পর্দায় যখন দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে অনুরাগীমহলের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে, তখন এমন আবহেই সপ্তাহের দ্বিতীয় দিনে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় আছড়ে পড়ল আরেক বড় খবর! দীর্ঘ বিরতির পর রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী।
আরও পড়ুন:
শেষবার রাজ চক্রবর্তী পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। তারপর পেরিয়েছে একদশক। মান-অভিমান, তিক্ততাকে অতীত করে বাংলা সিনেইন্ডাস্ট্রির স্বার্থে সম্পর্কের সমীকরণ ঝালিয়ে নিয়েছেন অনেক তারকাই। এবার ১১ বছর বাদে টলিউডকে নতুন সিনেমা উপহার দিতে প্রযোজক-পরিচালক রাজের সঙ্গে হাত মেলালেন মিমি চক্রবর্তী!

বাংলার সিনেদর্শকের কাছে এ যেন পরমপ্রাপ্তি। কারণ প্রযোজক-পরিচালক রাজের সঙ্গে জুটি বেঁধে এযাবৎকাল ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। শেষবার ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। তারপর পেরিয়েছে একদশক। মান-অভিমান, তিক্ততাকে অতীত করে বাংলা সিনেইন্ডাস্ট্রির স্বার্থে সম্পর্কের সমীকরণ ঝালিয়ে নিয়েছেন অনেক তারকাই। এবার ১১ বছর বাদে টলিউডকে নতুন সিনেমা উপহার দিতে প্রযোজক-পরিচালক রাজের সঙ্গে হাত মেলালেন মিমি চক্রবর্তী! টলিপাড়ায় ফিসফাস, সম্প্রতি পরিচালকের প্রযোজনা সংস্থা রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর তরফে নায়িকার কাছে প্রস্তাব গিয়েছে। নেপথ্যে জি ফাইভ। গুঞ্জন, সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মের জন্য রাজের প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি তৈরি করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। সেই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্যেই প্রস্তাব গিয়েছে মিমির কাছে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক এগোলে চলতি সেপ্টেম্বরের শেষেই শুটিং শুরু করবেন অভিনেত্রী।
একদিকে যখন ‘দেশু ৭’ সিনেমার জন্য দেব-শুভশ্রী অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে, তার মাঝেই রাজ চক্রবর্তী প্রযোজিত নতুন ছবিতে মিমি চক্রবর্তীর অভিনয়ের খবর যেন ‘ধূমকেতু’র মতো আছড়ে পড়ল। এখবর শুনে আশাবাদী ভক্তরা বলতেই পারেন- শুভস্য শীঘ্রম!

অতীতে সম্পর্কে যতিচিহ্ন টানার পর একাধিকবার একাধিক সাক্ষাৎকারে রাজ-মিমিকে এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, তাঁরা কি একে-অপরের সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন? এপ্রসঙ্গে পরিচালক-অভিনেত্রী দু’জনেই পেশাদারিত্বকে এগিয়ে রেখেছিলেন। একবাক্যে জানিয়েছিলেন, উপযুক্ত চিত্রনাট্য হলে কিংবা মানানসই চরিত্র পেলে, কেন নয়? এবার সম্ভবত সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে ১১ বছর বাদে। একদিকে যখন ‘দেশু ৭’ সিনেমার জন্য দেব-শুভশ্রী অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে, তার মাঝেই রাজ চক্রবর্তী প্রযোজিত নতুন ছবিতে মিমি চক্রবর্তীর অভিনয়ের খবর যেন ‘ধূমকেতু’র মতো আছড়ে পড়ল। এখবর শুনে আশাবাদী ভক্তরা বলতেই পারেন- শুভস্য শীঘ্রম!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?