সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের বেলায় ছবি তোলার মুডে ছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। ক্যামেরাম্যান হিসেবে বেছেছিলেন প্রেমিক যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)। কিন্তু নুসরতের ছবি তোলার ভান করে নিজেরই ছবি তুললেন যশ। আর তাতেই রেগে আগুন নুসরত।

নীল টপ আর কালো প্যান্ট পরে সুন্দরভাবে সেজে এসেছিলেন নুসরত। বিশ্বাস করেই যশকে দিয়েছিলেন ছবি তোলার ভার। কিন্তু নুসরতের ছবি তোলার ভান করে নিজেরই একের পর এক ছবি তুলতে থাকেন যশ। ছবি তোলার পালা শেষ হতেই হাসতে হাসতে ছবি দেখতে আসেন নুসরত। তবে মোবাইলের দিকে তাকাতেই তাঁর মুখের অভিব্যক্তি পালটে যায়।
[আরও পড়ুন: রণবীর কাপুরকে সামনে পেয়েই চুমু খাওয়ার চেষ্টা, তরুণীর কাণ্ড দেখে কী বললেন নেটিজেনরা?]
আসলে পুরো ভিডিওটিই রেকর্ড করা হয়েছে মজা করে। আর তা আপলোড করে যশ দাশগুপ্ত লিখেছেন, “ছেলেরা তো এমনই হয়। তা নুসরত জাহান ছবি কেমন লাগল?” আর তাতেই নুসরতের পালটা হুঁশিয়ারি, “মিস্টার হিরো, এবার আমার প্রতিশোধের জন্য অপেক্ষা কর।” সোশ্যাল মিডিয়ায় দু’জনের এই পিডিএ দেখে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন মিমি চক্রবর্তী।
View this post on Instagram
আগামীতে ‘শিকার’ সিনেমা দেখা যাবে যশ ও নুসরতকে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই ছবি একেবারেই থ্রিলার। যার নেপথ্যে থাকবে জঙ্গল। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। আর যশ-নুসরতের পাশাপাশি মুখ্য চরিত্র হিসেবে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
[আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ হিসেবে দেবকে কতটা মানাবে? জবাব দিলেন পরিচালক অরিন্দম ও বিরসা]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের