উনিশ বছর পর ভারতে আসছেন মার্কিন পপ তারকা শাকিরা (Shakira)। ২০০৭ সালে শেষ ভারতে (India Tour) এসেছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। এবার ফের এ দেশের দর্শক-শ্রোতাদের মাতিয়ে দিতে আসছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’। আর এবার নাকি ভারতের মাটিতে মঞ্চে তাঁর দোসর হবেন পাঞ্জাবী গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। যদিও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এই গুঞ্জন ক্রমেই জোরাল হচ্ছে। কবে কোথায় হবে দিলজিৎ-শাকিরার এই লাইভ কনসার্ট? কত টাকা মূল্যে বিকোচ্ছে টিকিট?
আরও পড়ুন:
মুম্বই ও দিল্লিতে আগামী এপ্রিল মাসে আয়োজিত হতে হতে চলেছে শাকিরার লাইভ পারফরম্যান্স। আগামী ১০ এপ্রিল, মুম্বইয়ের রেসকোর্সের মাঠে ও ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে শাকিরার অনুষ্ঠান। বলে রাখা জরুরি, ফিডিং ইন্ডিয়া কনসার্টের উদ্যোগে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত হতে চলেছে শাকিরার এই লাইভ কনসার্ট। যার মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি সম্পর্কে অবগত ও সচেতন করা। চলতি মাসেই শুরু হয়েছে এই শোয়ের টিকিট বুকিং। টিকিটের দাম শুরু ৬০০০ টাকা থেকে। প্রিমিয়াম এইচএসবিসি স্টারস্ট্রাক লাউঞ্জ পাসের টিকিটের মূল্য প্রায় ৩২০০০ টাকা। এছাড়াও প্ল্যাটিনাম লাউঞ্জের টিকিটের মূল্য ও ভিআইপি সেকশনের টিকিটের মূল্য প্রায় ২৪৫০০ ও ১৪৫০০ টাকা।

উল্লেখ্য, এত বছর পর ভারতে লাইভ কনসার্টে আসা প্রসঙ্গে শাকিরা তাঁর অনুভূতি ভাগ করে নিয়েছেন এক সাক্ষাৎকারে। মার্কিন পপ তারকা বলেন, “ভারতের মাটিতে অনুষ্ঠান করতে পারা আমার কাছে এক পরম পাওয়া। মুম্বই ও দিল্লিতে আমার ভক্তদের সঙ্গে আমি মুখোমুখি হতে পারব, তাঁদের সঙ্গে আলাপচারিতায় মাতব এর থেকে ভালো আর কীই বা হতে পারে? তবে শুধুই মিউজিক বা বিনোদন নয়, বরং বিনোদনের মোড়কে এ এক বিশাল উদ্যোগ শিশুদের জন্য।” একদিকে যেমন তাঁর গানে মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন শ্রোতা-দর্শক, তেমনই গানের সঙ্গে সঙ্গে তাঁর নাচও নজর কাড়ে অনুরাগীদের। ‘হিপ শেকিং’ নামে এক বিশেষ ভঙ্গিমাতেই মূলত পারফর্ম করেন তিনি। ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তৈরি করেছেন মার্কিন পপ তারকা শাকিরা। এবার ফের সেই সবকিছুরই সাক্ষী হতে চলেছেন এ দেশের দর্শক। অপেক্ষা শুধু সময়ের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল
-
শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তম কুমারের মতো সাজলেই সেরাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার