Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Sorab Bedi

পার্টিতে মাখামাখি, ‘ড্রিম গার্ল’ মালাইকার সঙ্গে সম্পর্ক কতটা গাঢ়? জবাবে প্রেমের জল্পনা বাড়ালেন সোরাব!

এবার মালাইকাকে নিয়ে সেলেব পাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। এক্ষেত্রেও কটাক্ষ -সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে ৩০ বছর বয়সি সোরাব বেদির সঙ্গে নৈশমোচ্ছবে মাততে দেখা গিয়েছে মালাইকা অরোরাকে। কী বলছেন মুন্নির বিশেষ বন্ধু?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৫:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৫:০৯

options
link
পার্টিতে মাখামাখি, ‘ড্রিম গার্ল’ মালাইকার সঙ্গে সম্পর্ক কতটা গাঢ়? জবাবে প্রেমের জল্পনা বাড়ালেন সোরাব! zoom
মালাইকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন সোরাব বেদি। ছবি- সংগৃহীত

মাসকয়েক আগেই মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতার প্রেমের গুঞ্জন শোনা যায়। গত প্রেমদিবসেও রোম থেকে তাঁদের ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়। হাঁটুর বয়সি ‘প্রেমিক’কে নিয়ে বিদেশ ট্যুরে যাওয়ায় মুন্নি কম বদনাম হননি! তবে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ বর্তমানে জীবনের এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন, যেখানে তিনি একাই একশো। আরবাজ খানের সঙ্গে ডিভোর্স, অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমে ভাঙন, যাবতীয় ঝড়-ঝাপটা সামলে বর্তমানে অনেকটাই থিতু তিনি! এবার মালাইকাকে নিয়ে সেলেব পাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। এক্ষেত্রেও কটাক্ষ -সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে ৩০ বছর বয়সি সোরাব বেদির সঙ্গে নৈশমোচ্ছবে মাততে দেখা গিয়েছে মালাইকা অরোরাকে। আর সেটাই এখন ‘টক অফ দ্য টাউন’।

“ওঁদের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হওয়ার পর নানা পার্টিতে যেতাম আমরা। এভাবেই এক পার্টিতে মেন্টরদের মাধ্যমে মালাইকার সঙ্গে আমার আলাপ। অতঃপর মালাইকা এবং আমিও ভালো বন্ধু হয়ে গেলাম। সবাই যেমনটা ভাবছেন…।”

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, নিশিঠেকে আয়নার সামনে দাঁড়িয়ে সোরাব বেদির সঙ্গে নানা মজার অঙ্গভঙ্গি করে নাচছেন মালাইকা। বেশ ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন দু’জনে। তবে ভাইরাল ভিডিওতে নেটভুবনের নজরে পড়ে, পিছন দিক থেকে মালাইকা যেভাবে জড়িয়ে ধরেছিলেন সোরাবকে। স্বাভাবিকভাবেই ওই ভিডিও নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা। কে ওই রহস্যময় পুরুষ? খবর, মালাইকার সঙ্গে ভিডিওতে ঘনিষ্ঠ হওয়া সোরাব বেদি আদতে রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’র প্রতিযোগী। এছাড়া ‘চাঁদ জলনে লগা’ নামে এক ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। বয়স ৩০-এর কোঠার আশেপাশে হবে। তাঁর সঙ্গে পঞ্চাশোর্ধ্ব মালাইকার প্রেমের জল্পনা এখন তুঙ্গে। গুঞ্জনের পালা হাওয়া লাগতেই এবার নিজে মুখ খুললেন সোরাব বেদি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
মালাইকা অরোরা। ছবি- ইনস্টাগ্রাম

কীভাবে মালাইকা অরোরার সঙ্গে পরিচয়? উত্তরে সোরাব জানান, “আমার দুই মেন্টর ডেলনাজ দারুওয়ালা এবং ভাহবিজ মেহতার সঙ্গে মালাইকার দারুণ সম্পর্ক। মডেলিংয়ের দিনগুলিতে ওঁরা আমাকে ভীষণ সাহায্য করেছেন। ওঁদের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হওয়ার পর নানা পার্টিতে যেতাম আমরা। এভাবেই এক পার্টিতে মেন্টরদের মাধ্যমে মালাইকার সঙ্গে আমার আলাপ। অতঃপর মালাইকা এবং আমিও ভালো বন্ধু হয়ে গেলাম। সবাই যেমনটা ভাবছেন , আমাদের মধ্যে তেমন কিছুই নেই।” তিনি বলেছিলেন। এখানেই অবশ্য থামেননি সোরাব বেদি। কটাক্ষ, সমালোচনার ঝড়ে বন্ধু মালাইকার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। সোরাবের মন্তব্য, “লোক আমাদের নিয়ে নানান কথা বলছে। কোনও মেয়ে সম্পর্কে কথা বলার আগে তাদের দু’বার ভাবা উচিত। এটি মানসিকভাবে তাঁর উপর প্রভাব ফেলতে পারে। এসব করা উচিত নয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.