বুধবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পুনর্গঠিত এই বোর্ডের সদস্য তালিকাতেই নাম রয়েছে পদ্ম পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন:
সিনেমাটোগ্রাফ আইনের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নতুন বোর্ড কার্যকর থাকবে।
সেন্সর বোর্ডের এই নতুন কমিটিতে মোট ১৮ জন সদস্য রয়েছেন। যেখানে হিন্দি সিনেমা তো বটেই, আঞ্চলিক সিনেজগতের একাধিক পরিচিত তারকামুখও রয়েছেন। তালিকায় নাম রয়েছে প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, রূপালি গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী, পঙ্কজ ত্রিপাঠী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সিনেমাটোগ্রাফ আইনের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নতুন বোর্ড কার্যকর থাকবে। আর এই বোর্ডের নতুন সদস্যরাই সেন্সরের সমস্ত দায়িত্ব সামলাবেন। অর্থাৎ আগামী তিন বছর পর্যন্ত এই কমিটির সদস্যদের নির্দেশেই সিনেমায় কাঁচি চলবে।

In exercise of the powers conferred under Cinematograph Act the Central Government has reconstituted the Central Board of Film Certification @shashidigital pic.twitter.com/cjY2lyhCIP
Advertisement— CBFC केंद्रीय फिल्म प्रमाणन बोर्ड (@CBFC_Bharat) September 16, 2026
গত চার দশকের অভিনয় জীবনে বহু চড়াই-উতরাই পেরিয়ে টলিউডকে এগিয়ে নিয়ে গিয়েছেন অভিভাবকের মতো। এবার সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। সদ্য মে মাসেই পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন তিনি। প্রায় চার দশকের অভিনয় জীবনে টলিউডকে উর্বর করতে তাঁর অবদান বরাবর অনস্বীকার্য। সেই অবদানের কথা মাথায় রেখেই টলিউড সুপারস্টারকে পদ্মশ্রীতে ভূষিত করে কেন্দ্রীয় সরকার। কারণ একটা সময় বাংলা ছবির দুঃসময়ে প্রায় সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ‘বুম্বা’। তাঁর হাত ধরেই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল কমার্শিয়াল ছবি। গোটা ফিল্মি কেরিয়ারে অভিনয় করেছেন প্রায় সাড়ে তিনশোর বেশি ছবিতে। গত চার দশকের অভিনয় জীবনে বহু চড়াই-উতরাই পেরিয়ে টলিউডকে এগিয়ে নিয়ে গিয়েছেন অভিভাবকের মতো। এবার সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিনোদ অনুপম, মনোজ যোশী, অভিষেক জৈন, রিকি কেজ, প্রিয়দর্শন, হংসরাজ হংস, সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা, যতীন্দ্র মিশ্র, নীলা মাধব পাণ্ডা, নিশিগন্ধা ওয়াড, বামন কেন্দ্র এবং রমেশ পাতাঙ্গে। উল্লেখ্য, সংশ্লিষ্ট বোর্ডের সদস্য তালিকায় সিনেমা, টেলিভিশন, সঙ্গীত এবং সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়
-
১২ বছরের দাম্পত্য জীবন, ঘুমন্ত স্ত্রীর মুন্ডু কাটলেন স্বামী! বিবাহবহির্ভূত সম্পর্কের জের?
-
নেই বিল্ডিং, ফাঁকা জমিতে ভর্তি আগাছা, সরকারি খাতায় থাকলেও বাস্তবে অস্তিত্বই নেই হুগলির মাদ্রাসার
-
ছড়াচ্ছে ক্রিকেট, ভারত ম্যাচ নিয়ে জাপানেও তুঙ্গে উন্মাদনা, নিমেষে শেষ সব টিকিট
-
জোট প্রস্তাবে সাড়া দেননি অখিলেশ, এবার মায়াবতীর দ্বারস্থ ওয়েইসি! স্বস্তিতে বিজেপি