সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ছবিতে অভিনয় করার ইচ্ছেটা বহুদিনের বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। এমনকী, একটা বাংলা ছবির শুটিংও সেরে ফেলেছিলেন রাজকুমার। তবে সেই ছবির কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়।
সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে অংশ নিতে কলকাতায় এসেছিলেন রাজকুমার (Rajkummar Rao)। শোয়ের ফাঁকে সংবাদমাধ্যমকে রাজকুমার জানালেন, ”বাংলা ছবির ফ্যান আমি। সুযোগ পেলেই বাংলা ছবি দেখি। বাংলা সিনেমায় কাজ করার খুব ইচ্ছে রয়েছে।”
[আরও পড়ুন: মুম্বইয়ের কোথায় পর্ন ছবির শুটিং করতেন রাজ কুন্দ্রা? চার্জশিটে ফাঁস চাঞ্চল্যকর তথ্য]
রাজকুমার রাও আরও বলেন, ”আদিত্য বিক্রম সেনগুপ্ত আমার খুব পছন্দের পরিচালক। আদিত্যর আসা যাওয়ার মাঝে ছবিটা দেখেছিলাম। অসম্ভব ভাল একটা ছবি। আমি আদিত্যর ছবিতে অভিনয় করতে চাই। ওর সঙ্গে আমার পূর্ব পরিচয় রয়েছে। ওকে বলেওছি। ”
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রাজকুমার রাও, রাধিকা আপ্তে ও হুমা কুরেশি অভিনীত ছবি ‘মোনিকা ও মাই ডার্লিং’। ছবিটা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। প্রশংসিত হয়েছে রাজকুমার রাওয়ের অভিনয়ও।
View this post on Instagram
বলিউড এখন অনেক বেশি এক্সপেরিমেন্টাল। তথাকথিত লাভ স্টোরি, নায়ক ভিলেনের মারপিটের বাইরে বলিউডের ঝুলিতে এখন একেবারে নতুন নতুন গল্প। যে গল্প বিনোদনের মোড়কে সমাজ বদলানোর কথাও বলে দেয়। এই ধরনের ছবিতে দেখা যায় রাজকুমার রাওকে। অল্প দিনেই ভাল অভিনেতা রাজকুমার তারকাও হয়ে উঠেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ‘কুইন’, ‘নিউটন’, ‘গ্যাংগস অব ওয়াসেপুর’, ‘লুডো’, ‘আলিগড়ে’র মতো ছবিতে নিজেকে প্রমাণ করেছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘কে আপনি?’, ধারাভাষ্যকার চিনতেই পারলেন না রণবীর সিংকে! কী জবাব অভিনেতার?]
সর্বশেষ খবর
-
পয়া জাপানে জোড়া রুপো, এশিয়াডে অবশেষে পদক জিতে চানু বললেন, ‘অলিম্পিকের চেয়ে কম নয়’
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের