সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামচরণ এখন হলিউড ফেরত! হ্যাঁ, দক্ষিণী সুপারস্টারের পর রামচরণের গায়ে এখন এটাই নতুন ট্যাগ। অস্কারের রেড কার্পেটে যেভাবে নজর কেড়েছেন তিনি, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা হতে চলেছেন রামচরণ। অন্তত কানাঘুষো শোনা যাচ্ছে এমনই। শোনা যাচ্ছে, রাম চরণ নাকি গোপনে গোপনে একটা হলিউড ছবি সই করে ফেলেছেন। সে তো নয় গেল অন্য গল্প। নতুন গপ্পো হল, রামচরণের দারুণ ইচ্ছে, বিরাট কোহলির বায়োপিকে কাজ করা। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাম।
রামচরণ (Ram Charan) বললেন, ”আমাকে তো অনেকটাই বিরাটের মতো দেখতে। তাই কখনও যদি বিরাটকে নিয়ে সিনেমা তৈরি হয় তাহলে আমি অভিনয় করতে চাই। আমি কিন্তু বেশ ভাল মানাব বিরাটের চরিত্র!”
[আরও পড়ুন: ‘উনিই আমায় ঠকিয়েছেন!’, ফ্ল্যাটের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পালটা পিয়া সেনগুপ্তর ]
রামচরণের কথায়, ”বিরাটের জীবন খুবই অনুপ্রেরণা দেয় আমাকে। তাই এরকম একটা ছবিতে অভিনয় করতে পারলে নিজেকে লাকি মনে করব। আর খেলার প্রতি আমার প্রেম অনেক আগে থেকেই রয়েছে। ”
[আরও পড়ুন: প্রথম হিন্দি ওয়েব সিরিজে গ্ল্যামারাস প্রসেনজিৎ, ‘জুবিলি’র ঝলকে দেখুন সিনে জগতের গল্প ]
সর্বশেষ খবর
-
শিবপুর আইআইইএসটিতে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়
-
‘নালসার’ পর আরও এক আইন কলেজ, সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি শিক্ষার্থীদের