সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজই নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কখনও রবীন্দ্রসংগীত গাইছেন, তো কখনও গাইছেন কীর্তন। এমনকী, মদন মিত্রের জীবন নিয়ে টলিউডের দুই পরিচালক তৈরি করছেন সিনেমাও। এমনই এক রঙিন মানুষকে নিয়ে এবার ফুড শো শুরু করতে চলেছেন টলিউড প্রযোজক রানা সরকার। শোয়ের নাম ‘ভজহরি রান্না’। সম্প্রতি প্রযোজক রানা সরকার তাঁর ফেসবুকেই ঘোষণা করেন এই ফুড শোয়ের কথা। মদন মিত্রর সঙ্গে ছবি পোস্ট করে রানা সরকার লিখলেন, ‘ভজহরি রান্না আসছে… সঙ্গে মদন মিত্র’।
[আরও পড়ুন: নেত্রীর কথাই শিরোধার্য, মন দিয়ে রবীন্দ্রসংগীত গাইবেন মদন মিত্র, শুরু রেকর্ডিং ]
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে প্রযোজক রানা সরকারকে ফোন করা হলে তিনি জানান, ‘আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেই আসছে এই ফুড শো। এই শোয়ে অনেকেই অতিথি হিসেবে আসবেন। সম্প্রতি মদনদা ছিলেন।’ এই ফুড শো নিয়ে এর থেকে বেশি কিছু ফাঁস করতে চান না প্রযোজক রানা। তাঁর কথায়, ‘এখনই সব বলে দেওয়া যাবে না। সবই ক্রমশ প্রকাশ্য। এই সংক্রান্ত সব খবর সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করব।’

সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই জানা গিয়েছে, ‘ভজহরি রান্না’ ফুড শোয়ে থাকবেন ‘মোহর’ ধারাবাহিকের ‘শঙ্খ’ অভিনেতা প্রতীক সেন। থাকবেন গায়ক ও অভিনেতা শিলাজিৎও। বিধায়ক মদন মিত্রও তাঁর ফেসবুকে শেয়ার করেছেন শিলাজিতের সঙ্গে একটি ছবি।
সম্প্রতি নতুন ছবি ‘বনবিবি’র শুটিং চলছে সুন্দরবনে। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই এই ফুড শোয়ের ঘোষণা করলেন রানা সরকার। জানা গিয়েছে, স্টুডিওর চার দেওয়াল থেকে বেরিয়ে প্রকৃতির মাঝেই নানারকম রান্না শেখাবে এই শো। প্রত্যেক এপিসোডেই থাকবে নতুন নতুন চমক। কবে থেকে দেখা যাবে এই শো? প্রযোজকের কথায়, ‘তার জন্য় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে!’

[আরও পড়ুন: তোমায় ভালবেসে…! ভিকির সঙ্গে বিয়ের পরই নাম বদলে ফেলছেন ক্যাটরিনা ]
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার