সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বর্তমানে এক রণবীরেই কাবু! তিনি রণবীর কাপুর। কাপুরনন্দনের ‘অ্যানিম্যাল’ অবতারে বক্স অফিস একেবারে কেঁপে উঠেছিল। ‘বলিউড খিলজি’র থেকে সরে গিয়ে লাইমলাইট এখন অনেকটাই রণবীর কাপুরের দিকে। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও পাঠান, জওয়ান, গদর ২ কিংবা অ্যানিম্যাল-এর ব্যবসার ধারকাছেও ছিল না। কোভিডকাল থেকেই রণবীর সিংয়ের (Ranveer Singh) ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছে বলে অত্যুক্তি হয় না! ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তাই ফ্লপ পিচ থেকে উঠতে ‘ডন ৩’ই এখন রণবীর সিংয়ের তুরুপের তাস!
ফারহান আখতারের পরিচালিত ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চার অন্ত নেই। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ডন ছবিতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকতে চলেছে। আপাতত ছবির কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে ‘ডন ৩’র শুটিং।
[আরও পড়ুন: ‘তুমি যা জিনিস গুরু’, পুনম কাণ্ডে মারাত্মক টিপ্পনি শিলাজিতের! কী বললেন গায়ক?]

২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্থ দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, “ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।” কিন্তু এবার দেখার, ‘ডন ৩’ ছবিতে কী চমক দেন রণবীর সিং?
[আরও পড়ুন: খোলা পিঠে গভীর ক্ষতের দাগ! ক্যানসারজয়ী স্ত্রী তাহিরার ছবি শেয়ার করে বিশেষ বার্তা আয়ুষ্মানের]
সর্বশেষ খবর
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?