সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen)। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন একথা। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। তার জেরেই ডাক্তারের কাছে যেতে হয়।

রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঋত্বিকা লেখেন, “আবহাওয়ার পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই। গত সপ্তাহ থেকেই বুকে কফ রয়েছে, কাশি হচ্ছে, প্রবল ক্লান্তি রয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখালাম। বললেন ইনফেকশন হয়েছে।”
[আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে ‘ঝুমে জো পাঠান…’, মেজাজেই মঞ্চ মাতালেন শাহরুখ ]
এখন কেমন আছেন। তাও এই ইনস্টা স্টোরিতে জানিয়েছেন ঋত্বিকা। অভিনেত্রী বক্তব্য অনুযায়ী, ডাক্তার প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। সেই ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।
[আরও পড়ুন: চাই লাখপতি স্বামী, থাকতে হবে আরও কিছু গুণ, বিয়ের পরিকল্পনা জানালেন শার্লিন চোপড়া]
সর্বশেষ খবর
-
৬ মাসের শিশুর প্রাণ বাঁচাতে প্রয়োজন ১৭ কোটি! জনতার দরবারে ‘ত্রাতা’ হয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
শত্রু এখন বন্ধু! পাক ক্রিকেটের ‘সুদিন’ ফেরাতে সমালোচক আখতারকে বড় দায়িত্ব দিচ্ছেন নকভি
-
ড্রাইভার-কন্ডাক্টর থেকে বাসমালিক, গণপরিবহণ সচল নারীদের বাসযাত্রায়
-
আল কায়দার ছায়ায় বাংলায় ‘কাফিলা’র কামড়! অসম-কেরলেও ছড়িয়ে জাল, জোর অভিযানে এনআইএ
-
ভক্তিমূলক ছবির মুখ্য চরিত্রে ‘মির্জাপুর’-এর গ্যাংস্টার রবি কিষান? আধ্যাত্মিক ছবিতেই মোক্ষলাভ!