সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্টি ছিল আম্বানিদের। নাচল ‘পাঠান’ (Pathaan)। নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের দ্বিতীয় দিনে মঞ্চে ‘ঝুমে জো পাঠান…’ গানের ছন্দে নাচতে দেখা গেল শাহরুখ খানকে। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।

বলিউডের এমন কোনও প্রথমসারির তারকা বোধহয় নেই যিনি নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র NMACC-র উদ্বোধনে নিমন্ত্রিত ছিলেন না। শাহরুখ খান, সলমন খান, আমির খানের পাশাপাশি রণবীর সিং, হৃতিক রোশন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কাজল মাধুরী দীক্ষিত, সকলেই হাজির হয়েছিলেন সেজেগুজে। মঞ্চেও একাধিক তারকা পারফর্ম করেন।
[আরও পড়ুন: দুর্নীতি ইস্যুতে হিরণকে পালটা জবাব দিলেন দেব, কী বললেন তারকা সাংসদ?]
শাহরুখ যখন মঞ্চে ওঠেন তাঁর সঙ্গে ছিলেন রণবীর সিং ও বরুণ ধাওয়ান। তাঁদের সঙ্গেই ‘ঝুমে জো পাঠান…’ গানের ছন্দে নেচে ওঠেন কিং খান। নাচের শেষ দু’টি বাহু প্রসারিত করে নিজের বিখ্যাত পোজ দেন। একটি ভিডিওতে আবার শাহরুখকে ‘নাটু নাটু’ গান করতেও দেখা যায়।
View this post on Instagram
অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে মঞ্চে ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানার সঙ্গে নাচেন আলিয়া ভাট। নাচের আগে নিজের পায়ের জুতো খুলে নেন নায়িকা। তারপরই নিজের ‘RRR’ সিনেমার গানের সঙ্গে মেলান ছন্দ।
alia and rashmika together <3
also wth is she wearing😭 pic.twitter.com/YcyVZT2TS0— p 🙂 (@variasgirl) April 1, 2023
[আরও পড়ুন: সুপারমডেলকে আচমকাই কোলে তুলে চুমু, জিজি হাদিদকে অস্বস্তিতে ফেলে ভাইরাল বরুণ ধাওয়ান]
সর্বশেষ খবর
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!