সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু তা বলে জনপ্রিয়তা কম নেই শার্লিন চোপড়ার (Sherlyn Chopra)। এক সময় এই জনপ্রিয়তা ছিল বোল্ড ভিডিওর জন্য, এখন এমন ভিডিওর পাশাপাশি বিতর্কও তাঁর নিত্যসঙ্গী। পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধেও একাধিকবার মুখ খুলেছেন শার্লিন। তবে এবারে একটু অন্য মেজাজে রয়েছেন তিনি। জানালেন নিজের বিয়ের পরিকল্পনা।

হ্যাঁ, আর পাঁচটা মানুষের মতোই শার্লিনের মনেও বিয়ে নিয়ে নানা স্বপ্ন রয়েছে। কেমন স্বামী চান তিনি? ফার্স্ট প্রেস জার্নাল নামের সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন সেকথা। মুখে হাসি নিয়েই অভিনেত্রী জানান, লাখপতি স্বামী চাই তাঁর। হবু স্বামী যেন একেবারেই মিথ্যেবাদী না হয়।
[আরও পড়ুন: ইউটিউব চ্যানেল-ফেসবুক পেজে স্ট্রাইক! পুলিশের দ্বারস্থ হিরো আলম]
বিয়ে নিয়ে আরও কিছু চাহিদা রয়েছে শার্লিন চোপড়ার। হবু স্বামী যেন শুধু তাঁকেই চোখে হারান। কোনওভাবেই যেন আর অন্য কোনও মহিলার দিকে আসক্ত না হন। তাঁর মন যেন খুব ভাল হয়। আর তিনি যেন জীবনের প্রতি সৎ ও নিষ্ঠাবান হন। তবেই বিয়েতে হ্যাঁ করবেন শার্লিন।

উল্লেখ্য, এখন নিজের প্রযোজনায় শর্ট ফিল্ম তৈরি করছেন শার্লিন। যার মধ্যে একটির নাম ‘ব্ল্যাক ম্যাজিক’। যা খুব শিগগিরিই প্রকাশ করার ইচ্ছে রয়েছে শার্লিনের। এর পাশাপাশি মিউজিক ভিডিও-ও তৈরি করবেন তিনি। এত কিছুর মধ্যেই শার্লিন খুঁজছেন মনের মানুষ।
[আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে ‘ঝুমে জো পাঠান…’, মেজাজেই মঞ্চ মাতালেন শাহরুখ]
সর্বশেষ খবর
-
স্ত্রী’কে ‘আপত্তিকর’ অবস্থায় দেখাটাই পরকীয়া প্রমাণে যথেষ্ট নয়! বলছে পাটনা হাই কোর্ট
-
‘গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে সুদ পাবেন না, এফডি করুন’, নারীবিদ্বেষী পোস্টারে ছয়লাপ মেট্রো
-
সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরে যান, কমে যাবে বার্ধক্যের ভয়ংকর রোগের ঝুঁকি!
-
‘আমি বেকার, কোনও কাজ দিতে পারেন?’ নির্বাচন হেরে কীভাবে বিনোদন জগতে ইউটার্ন স্মৃতির
-
স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্টে, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে