Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Calcutta High Court

স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্টে, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে

দীর্ঘ সময় কলকাতা হাই কোর্ট চলছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:১৯

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:১৯

options
link
স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্টে, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে zoom
কলকাতা হাইকোর্টের দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে।
Advertisement

অবশেষে স্থায়ী বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট। নিয়োগ পাচ্ছেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বর্তমানে তিনি বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁকে কলকাতা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে পাঠানো হচ্ছে। শনিবার দেশের ৮ টি হাই কোর্টের প্রধান বিচারপতি নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে রয়েছে কলকাতা হাই কোর্টও। জানা গিয়েছে, খুব শীঘ্রই কলকাতা হাই কোর্টের দায়িত্ব নিতে পারেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে।

দীর্ঘ সময় কলকাতা হাই কোর্ট চলছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে। দীর্ঘ সময় স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি উঠছিল। এরমধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গত ৯ ও ৩১ আগস্ট এই সংক্রান্ত সুপারিশ করেন। এরপরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে জানান, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। এরপরেই এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগে বিচার ব্যবস্থায় অনেকটাই গতি আসবে বলে মত আইনজীবীমহলের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৯০ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন বিচারপতি রবীন্দ্র ঘুগে। প্রায় দু’হাজারেও বেশি মামলায় সওয়াল করেছেন। যার মধ্যে বেশিরভাগই শ্রমিক ইউনিয়নের হয়ে। যদিও পরবর্তী সময়ে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও সওয়াল করেছেন। এমনকী বিচারপতি পদে থেকেও দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে বিচারপতি রবীন্দ্রের। এবার কলকাতা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন। অন্যদিকে কলকাতা হাই কোর্ট ছাড়াও দেশের আরও বেশ কয়েকটি আদালতেও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।

জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাও পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন। রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জয়কুমার আগরওয়াল। তিনি ছত্তিসগড় হাই কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠীকে নিয়োগ করা হচ্ছে বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে। ছত্তিসগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ওডিশা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণরাম মহাপাত্র। জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের পুষ্পেন্দ্র সিং ভাটি। গুজরাট হাইকোর্টের অল্পেশ যশবন্ত কোগজে মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.