Sanjay Shirsat On Aamir Khan

‘এ সমাজ কী শিখছে?’ তিনটি বিয়ে প্রসঙ্গে শিবসেনা নেতার নিশানায় ‘জেহাদি’ আমির

অস্ট্রেলিয়ায় 'পারিবারিক' মধুচন্দ্রিমায় নবদম্পতি আমির খান ও গৌরী স্প্র্যাট। এদিকে 'লাভ জেহাদ' অভিযোগে আমিরে ক্ষুব্ধ গেরুয়া শিবির। বিজেপি নেতা নীতেশ রানের পর এবার শিবসেনা (শিণ্ডে) নেতা সঞ্জয় শিরসাতের নিশানায় বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ০৯:২৭

options
link
‘এ সমাজ কী শিখছে?’ তিনটি বিয়ে প্রসঙ্গে শিবসেনা নেতার নিশানায় ‘জেহাদি’ আমির
সঞ্জয়ের নিশানায় আমির

সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে তোলপাড় রাজনৈতিকমহল। একের পর এক হিন্দু নারীর সঙ্গে কেন বৈবাহিকসম্পর্ক? আমিরের বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ ক্রমশ প্রকট হচ্ছে, তা বলাই বাহুল্য। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের প্রশ্ন, ‘আমির লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর?’ নীতেশের পর এবার শিবসেনা নেতা সঞ্জয় শিরসাতের নিশানায় বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। আরও একধাপ এগিয়ে সঞ্জয়ের দাবি, ‘আমির লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠতেই পারেন। কিন্তু, ভক্তের হৃদয়ে বাস করতে পারবেন না।’

Advertisement

সঞ্জয়ের বক্তব্য, একজন জনপ্রিয় তারকার ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁর অনুরাগীদের ওপর প্রভাব ফেলে। তাঁর মতে, আমির একজন সফল অভিনেতা। বারংবার বিয়ের মাধ্যমে তিনি তাঁর ভক্তদের কাছে কী বার্তা দিচ্ছেন, তা প্রশ্নের বিষয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে নীতেশের মতকে সমর্থন করে সঞ্জয়ের সংযোজন, “নীতেশ রানে ঠিকই বলেছেন। মানুষ একজন অভিনেতাকে অনুসরণ করে কারণ তাঁকে বড় তারকা বলে মনে করে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Aamir Khan Mumbai House gets decked up For Wedding
আমির-গৌরীর বিয়ে

আমিরের তিনটি বিয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “একবার নয়, দু’বার নয়, তিনবার বিয়ে! মানুষ তাঁর থেকে কী শিক্ষা পাচ্ছেন? তিনি লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন না।”নীতেশ রানে বা সঞ্জয় শিরসাতের এহেন মন্তব্যে আমির খানের ব্যক্তিগতজীবন রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তা বললে অত্যুক্তি হবে না।

Advertisement
Aamir Khan to Star in Biopic on Ashneer Grover?
‘লাভ জেহাদ’-এর অভিযোগ

সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। পোড়ানো হয় আমিরের কুশপুতুলও। ধাক্কা দিয়ে দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দিয়েছে সংশ্লিষ্ট হিন্দু সংগঠন। তবে এখনও পর্যন্ত অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Aamir Khan Gauri Spratt Wedding: Guests Start Arriving Amid Rain
গৌরীর সঙ্গে বিয়ে সেরে ‘হ্যাটট্রিক’ আমিরের

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে প্রথমবার বৈবাহিকবন্ধনে অবদ্ধ হয়েছিলেন আমির খান। বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের দ্বিতীয় দাম্পত্য। এরপর ষাটোর্ধ্ব আমির গৌরী স্প্র্যাটের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন। গত ৫ জুলাই ঘরোয়া পরিসরে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে দু’টি মন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.