সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় তাঁর পেশা। আর নেশা মানুষের পাশে দাঁড়ানো। তার ফলে কোভিডকালে দুস্থের ‘মসিহা’ হয়ে ওঠেন অভিনেতা সোনু সুদ। মানবদরদী অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ প্রায় সকলে। মিস ওয়ার্ল্ডের মঞ্চে সম্মানিতও হয়েছেন। রবিবার হায়দরবাদের অনুষ্ঠানে অভিনেতা রানা দাগ্গুবতির হাত থেকে পুরষ্কার নেন সোনু সুদ। ওই পুরস্কার নেপথ্য নায়কদের উৎসর্গ করেন অভিনেতা।
সোনু ইনস্টাগ্রামে অনুষ্ঠানে পাঁচটি ছবি শেয়ার করেন। সঙ্গে লেখেন, “এই পুরস্কার সেই মায়েদের যাঁরা সন্তানের বাসের জন্য প্রার্থনা করেন। সেই সব ছাত্রদের যারা পড়াশোনা খরচ জোগাড় করতে পারে না কিন্তু স্বপ্ন দেখতে ছাড়ে না। এবং সেইসব পরিযায়ী শ্রমিকদের যাঁরা মাইলের পর মাইল হেঁটেছেন কিন্তু বিশ্বাস হারাননি।”
View this post on InstagramAdvertisement
বলে রাখা ভালো, বারবার নিজের ধৈর্য ও চিন্তাশীল মনের পরিচয় দিয়েছেন সোনু সুদ। সংকট মোচন করে বিপদে পড়া মানুষদের কাছে তিনি ভগবানের সমান হয়ে উঠেছেন। গত ২০২০ সালের কোভিডকালে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। ট্রেন, বাস, বিমান পরিষেবা এক নিমেষে বন্ধ হয়ে যায়। তার ফলে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েন বহু শ্রমিক। আবার কাজ হারান। আর্থিক সমস্যাতেও পড়েন অনেকেই। অনেকের খাদ্য সংস্থানও ছিল না। সেই সময় সাধারণ মানুষের ‘মসিহা’ হয়ে পাশে দাঁড়ান সোনু সুদ। এছাড়া বিহারে অনাথ শিশুদের স্কুল তৈরিতে অর্থ সাহায্য কিংবা দুবাই বিমানবন্দরে যাত্রীর প্রাণ বাঁচানো, সিনেমা ছাড়াও এভাবেই শিরোনামে থাকেন অভিনেতা। তাঁকে নিয়ে আবেগ, উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে যে তেলেঙ্গানার মতো একাধিক জায়গায় মূর্তি তৈরি করে তাঁর পুজো করেন সাধারণ মানুষ। সেই ‘মসিহা’র স্বীকৃতিতে খুশি তাঁর অনুরাগীরা।
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের