সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষের রাত। গোটা শহর, গোটা দেশ, গোটা দুনিয়া পার্টিতে মত্ত। বাদ পড়ল না টলিপাড়াও। টলিতারকারা একজোট হয়ে পার্টিতে গান গাইলেন, নাচলেন। ডিনার সারলেন একসঙ্গে। হ্যাঁ, ঠিক এরকমই চিত্র দেখা গেল অভিনেতা যিশু সেনগুপ্তর বাড়িতেও। যিশুর বাড়িতে বর্ষবরণের রাতে হাজির হলেন সৃজিত মুখোপাধ্যায়, অনুপম রায়, সদ্য বিবাহিত দর্শনা বণিক ও সৌরভ দাসের মতো তারকারা। আর সেই পার্টিতেই গিটার হাতে গান ধরলেন অনুপম। গাইলেন সৃজিতের ‘দশম অবতার’ ছবির ‘আমি সেই মানুষটা আর নেই…’। তবে শুধু গানই নয়, অনুপমের পরনেও ছিল এই গানের দু কলি লেখা টিশার্ট।
[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]
অনুপমের সঙ্গে ক্ল্যাপবক্সে সঙ্গত দিলেন যিশু। পাশে বসে যিশুর স্ত্রী নীলাঞ্জনা। অনুপম গাইলেন মন খুলে। আর এসব ক্যামেরাবন্দি করলেন সৃজিত।
সৃজিত তাঁর ফেসবুকে শেয়ার করলেন অনুপমের গানের ভিডিও। ক্যাপশনে লিখলেন, ‘সেই মানুষটা আর নেই’। সৃজিতের ভিডিও দেখে নেটপাড়া বলছে, জমে গিয়েছে যিশুর পার্টি। টলিপাড়ার নতুন বছরের শুরু একেবারে জমজমাট।
[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের