Sushmita Sen

ললিত মোদি অতীত, সুস্মিতার জীবনে ফিরে এলেন প্রাক্তন প্রেমিক রোহমন!

একসঙ্গে নিয়মিত শরীরচর্চাও করছেন রোহমন ও সুস্মিতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৩, ১৫:০২

options
link
ললিত মোদি অতীত, সুস্মিতার জীবনে ফিরে এলেন প্রাক্তন প্রেমিক রোহমন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল সময়ে তো পাশে থাকে সবাই। তবে যে আপনার খারাপ সময়ে পাশে থাকে সেই তো আপন! হ্য়াঁ, সুস্মিতা সেন কিন্তু সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আর তাই তো পুরনো প্রেমিক রোহমনকে জীবনে ফিরিয়ে আনলেন সুস্মিতা। কারণ, অসুস্থ অবস্থায় এই রোহমনকেই পাশে পেয়েছিলেন তিনি।

Advertisement

সম্প্রতি সুস্মিতার অ্য়াঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। তাঁর বুকে বসেছে স্টেন্ট। এই সময়টা সুস্মিতার ছায়াসঙ্গী ছিলেন রোহমন শল। এমনকী, হাসপাতাল থেকে ফেরার পর সুস্মিতাকে সামলেছেন রোহমন। এমনকী, ধীরে ধীরে সুস্মিতাকে সুস্থ করতেও সাহায্য করেছেন তিনি। সুস্মিতা এখন শুটিং করছেন। ফিরেছেন কাজে। শরীরচর্চাও করছেন নিয়মিত। আর এ ব্যাপারে সুস্মিতার সঙ্গী রোহমন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:  ‘War 2’-এর নয়া চমক, এবার হৃতিকের সঙ্গে দ্বৈরথে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র!]

সম্প্রতি সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে রোহমনের সঙ্গে সুস্মিতা শরীরচর্চা ব্যস্ত। সেই ভিডিও শেয়ার করে সুস্মিতা ভালবাসা পাঠালেন রোহমনকে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

এই ভিডিও দেখেই নেটিজেনরা মনে করছেন সুস্মিতার জীবনে রোহমন ফিরে এসেছে। প্রসঙ্গত, সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টভাবে কথা বলতে ভালবাসেন সুস্মিতা সেন (Sushmita Sen)। এ বিষয়ে কখনই লুকোছাপা পছন্দ নয় তাঁর। সম্পর্কে থাকলেও, প্রকাশ্যে বলেন। সম্পর্কের ভাঙনের পরও সবার সামনে তা তুলে ধরেন।

গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে খবরে আসেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়ে ছিলেন, রোহমনের সঙ্গে বন্ধুত্ব থাকবে। সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রোহনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। যার আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই তিক্ততা যে মিটেছে তা স্পষ্ট রোহমনের ফিরে আসার ঘটনার মধ্য়েই।

[আরও পড়ুন: নগ্ন ছবি পর্নসাইটে ছড়ানোর হুমকি! ‘শিবপুর’ সিনেমার প্রযোজকের মেল প্রকাশ করলেন স্বস্তিকা ]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.