Swastika Mukherjee

‘কমিউনিস্টরা ঠাকুর মানে’, স্বস্তিকার গণেশভক্তিতে ধেয়ে এল কটাক্ষ, মোক্ষম দিলেন নায়িকাও

গণেশ চতুর্থীর আবহে 'দিদি নম্বর ওয়ান'-এর সেট থেকে ভিডিও ভাগ করে নিতেই কটাক্ষের শিকার স্বস্তিকা মুখোপাধ্যায়। নিন্দুকের ঢিলে পালটা পাটকেল ছুড়তেও পিছপা হলেন না বাংলার 'নতুন দিদি'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৮:৪৫

options
link
‘কমিউনিস্টরা ঠাকুর মানে’, স্বস্তিকার গণেশভক্তিতে ধেয়ে এল কটাক্ষ, মোক্ষম দিলেন নায়িকাও
স্বস্তিকার গণেশভক্তিতে ধেয়ে এল কটাক্ষ!

স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই গণেশভক্ত। মুম্বইতে থাকাকালীনও গণপতি উৎসবে আমেজে মেতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। এবার গণেশ চতুর্থীর আবহে ‘দিদি নম্বর ওয়ান’-এর সেট থেকে ভিডিও ভাগ করে নিতেই কটাক্ষের শিকার অভিনেত্রী। প্রশ্ন তোলা হয়েছে তাঁর রাজনৈতিক মতাদর্শ এবং আধ্যাত্মিকদর্শন নিয়ে। তবে ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। নেটভুবনের নীতিপুলিশদের ঢিলে পালটা পাটকেলও ছুড়ে দিয়েছেন।

Advertisement

“আমার প্রাণের প্রিয় ঠাকুর। অবশ্য শুধু ঠাকুর নয়, আমার বন্ধু ও। একা একা বসে কত কথা হয়েছে আমাদের।…” 

ঠিক কী ঘটেছে? সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর গণেশ চতুর্থী স্পেশাল পর্বের প্রচারঝলক ভাগ করে নিয়েছিলেন স্বস্তিকা। যেখানে মারাঠি সাজপোশাকে নজর কাড়েন নায়িকা। পরনে চওড়া সবুজ পাড়ের লাল শাড়ি। নথনি, ভারী অলংকারে আভূষিতা অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানো যেন দায়! শোয়ের এহেন প্রোমো ভাগ করে নিয়ে মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন স্বস্তিকা। ক্যাপশনে উল্লেখ, “আমার প্রাণের প্রিয় ঠাকুর। অবশ্য শুধু ঠাকুর নয়, আমার বন্ধু ও। একা একা বসে কত কথা হয়েছে আমাদের। আপদে বিপদে সর্বক্ষণ সঙ্গে থাকেন ইনি। মায়ের সবথেকে প্রিয়। আমার যাত্রাপথের সঙ্গী, বেড়াতে যাওয়ারও সঙ্গী- গণেশ। আমাদের গণপতি বাপ্পা।” আর সেই পোস্টের মন্তব্যবাক্সেই জনৈক নেটবাসিন্দা বিরূপ মন্তব্য করে বসেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশ্ন ছোড়েন, ‘কমিউনিস্টরা আবার ঠাকুর মানে?’ নজর এড়ায়নি স্বস্তিকার। অতঃপর পালটা জবাবে ওই নিন্দুককে ধরাশায়ীও করেছেন তিনি। অভিনেত্রীর মন্তব্য, ‘লক করা প্রোফাইলের পিছনে বসে আপনার যেমন কচকচ করতে ভালো লাগে ঠিক তেমন।’ স্বস্তিকা মুখোপাধ্যায়ের এহেন যোগ্যজবাবে অনুরাগীরাও সায় দিয়েছেন।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.