উইন্ডোজ প্রযোজনা সংস্থার শেষ ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের মনে দাগ কেটেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি। কলাকুশলীদের উপস্থিতিতে কেক কেটে একেবারে জমজমাট পঁচিশ দিনের সাফল্য উদযাপন। ফুলপিসিকে যখন দর্শক ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তখন এসে গেল আরও এক সুখবর। উইন্ডোজের আসন্ন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। মুক্তির পাঁচ মাস আগেই সিনেমার গানের স্বত্ব কিনে নিল ‘টাইমস মিউজিক বাংলা’ বা ‘জংলি মিউজিক।’ একেই বলে ‘ডবল সেলিব্রেশন।’ আগামী পুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার এই নতুন ছবি। তার আগে পরিচালকদ্বয় ও প্রযোজনা সংস্থার কাছে এটা বিরাট প্রাপ্তি সে কথা বলাই বাহুল্য।
চব্বিশ সালের ৮ অক্টোবর পুজোয় বক্স অফিসে নজিরবিহীন সাফল্য অর্জন করেছিল ‘বহুরূপী’। সিনেমার পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবির প্রতিটি গান। ‘ডাকাতিয়া বাঁশি’, ‘শিমূল পলাশ’-এর জনপ্রিয়তা আজও বিন্দুমাত্র ফিকে হয়নি। ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’-এর মঞ্চে সেরা গান থেকে সেরা সঙ্গীতশিল্পী, সেরা পুরুষ ও মহিলা কণ্ঠের মতো একাধিক পুরস্কার এসেছিল ‘বহুরূপী’র ঝুলিতে।

সেবারও ‘টাইমস মিউজিক বাংলা’ বা ‘জংলি মিউজিক’ এই অ্যালবামের স্বত্ব কিনে নিয়েছিল। দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ঘোষণার পরই সুযোগ হাতছাড়া করতে চায়নি। তাই মুক্তির পাঁচমাস আগেই শুভকাজ সম্পন্ন করে ফেলল টাইমস মিউজিক বাংলা’। উইন্ডোজ প্রযোজনা সংস্থার উপর অগাধ ভরসা, তাই অনেকসময় গান মুক্তির আগেই স্বত্ব কিনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করে না সংশ্লিষ্ট সংস্থা।

সিনেপাড়ার অন্দরের কানাঘুষো, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র বিভিন্ন গানে কণ্ঠ দিচ্ছেন ননীচোরা দাস বাউল, অনুপম রায়, শিলাজিৎ, অর্ণব দত্তের মতো শিল্পীরা। সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন বনি চক্রবর্তী। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ফাঁস হয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শুটিংয়ের বেশ কিছু দৃশ্য। যা দেখে বাংলা ছবির দর্শকের মনে উন্মাদনার পারদ ঊর্ধ্বমুখী।

গান সিনেমার অবিচ্ছেদ্য অংশ। সুন্দর গান সিনেমার প্রতি দর্শককে আরও একটু বেশখি আকৃষ্ট করে তা বলাই বাহুল্য। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র গান ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। তাই এবার পুজোতেও শিবপ্রসাদ-কৌশানীর অনস্ক্রিন রসায়নের সঙ্গে গান বাড়তি মাত্রা যোগ করবে তা বেশ স্পষ্ট।
সর্বশেষ খবর
-
বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ, বিএলও’র পর ফের বড় দায়িত্বে শিক্ষকরা
-
তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার ৩, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টাদেড়েকের মধ্যেই ‘অ্যাকশন’
-
শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে, আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের
-
মাওবাদীকে আইনি সহায়তা নয়! আইনজীবী না পেয়ে আদালতে নিজেই সওয়াল অর্জুন মুণ্ডার
-
পিছিয়ে গেল কলকাতা! জন্মদিনে আত্মপ্রকাশ বিশ্বের বৃহত্তম মেসি-মূর্তির