সেই চেনা ‘গাদ্দি’ বা সিংহাসন, দু’পাশে থরে থরে সাজানো দেশি বন্দুক আর রিভলভার। এই একটা ফ্রেমই সিরিজপ্রেমীদের কাছে গল্প বুঝতে যথেষ্ট। চোখের সামনে ভেসে ওঠে সেই গ্যাংস্টারের গুলির লড়াই, রক্তারক্তি কাণ্ড! গদি দখল করলেই হাতের মুঠোয় ক্ষমতা। আর সেই ক্ষমতা কুক্ষিগত করার এক অনন্য কাহিনি, ‘মির্জাপুর’। কালিন ভাইয়া ও গুড্ডু-বাবলু পণ্ডিতের মতো স্থানীয় অপরাধী ও তাদের ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিরিজের গল্প। টানটান উত্তেজনায় ভরপুর সিরিজের প্রতিটি পর্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শক। এবার ওটিটির বদলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মির্জাপুর: দ্য মুভি’।
ইতিমধ্যেই প্রকাশ্যে বিগ স্ক্রিনে সিরিজের সংস্করণের প্রথম ঝলক। বিধ্বংসী পোস্টারে উত্তাল সমাজমাধ্যম। পোস্টারের কেন্দ্রবিন্দুতে সেই আইকনিক সিংহাসন, যা দেখে দর্শকের মনে উত্তেজনার পারদ একেবারে ঊর্ধ্বমুখী। ওটিটি দুনিয়ার ইতিহাস বদলে দেওয়া ‘মির্জাপুর’-এর সিনেম্যাটিক রূপের বেশ কয়েকটি পোস্টার একসঙ্গে প্রকাশ্যে এসেছে। দর্শকের উত্তেজনা উসকে একটি পোস্টারে ‘কালিন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠীর সেই তীক্ষ্ন দৃষ্টি বিদ্যমান।
আরও পড়ুন:
View this post on Instagram
সোশাল মিডিয়ায় লুক শেয়ার করে প্রযোজনা সংস্থার তরফে বার্তা, ‘যে এসেছে তার যাওয়াটাও নিশ্চিত। তবে সিদ্ধান্ত হবে শুধু কালিন ভাইয়ার ইচ্ছায়। বড় পর্দায় আপনাদের স্বাগত। টিজার আসছে আগামীকাল দুপুর ১২টায়।’ পোস্টার মুক্তির বারো ঘণ্টার মধ্যেই আরও এক চমক নিয়ে হাজির হবে ‘মির্জাপুর: দ্য মুভি’, তা বলাই বাহুল্য। ডিজিটাল দুনিয়ার গণ্ডি অতিক্রম করে বড় পর্দায় আরও বড় স্কেলে প্রত্যাবর্তন ঘটবে সেই আভাসই রয়েছে পোস্টারে।
View this post on Instagram
চলতি বছরে এই সিরিজের দর্শক চাতকের মতো ছবির অপেক্ষায় ছিল তা বললে অত্যুক্তি হবে না। অবশেষে ২৪ জুন, বুধবার সেই অপেক্ষার অবসান ঘটল। বাকি চমকের জন্য এখনও তিন মাসের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহের আলো দেখবে ‘মির্জাপুর: দ্য মুভি’। কালিন ভাইয়া ও গুড্ডু-বাবলু পণ্ডিতের অপরাধ দুনিয়া বড় পর্দায় কতটা বৃহৎ পরিসরে আসবে তা দেখতে উগদ্রীব এই সিরিজের দর্শক।
View this post on Instagram
আরও এক জনপ্রিয় চরিত্র ‘গুড্ডু ভাইয়া’র মারকাটারি লুক শেয়ার করে ক্যাপশনে লেখা, ‘নিরুপায় হয়ে শুরু করেছিলাম। তবে এখন মজা পাচ্ছি। বড় পর্দায় গুড্ডু ভাইয়া আসছে। আপনারা তৈরি তো?’ আবারও মুন্না ভাইয়ার চরিত্রে ফিরছেন দিব্যেন্দু। উত্তেজনার পারদ চড়িয়ে মুন্না ভাইয়ার পোস্টারের ক্যাপশন, ‘মুন্না ভাইয়ার বহুকাল, এবার বড় পর্দায়। হিন্দি ফিলাম কে হিরো হে হাম, কাহা থা না, হাম আমর হ্যায়।’
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিবাহিত তরুণীর দুই প্রেমিক! প্রেমের দখল নিয়ে তুমুল সংঘর্ষে কাটা গেল একজনের হাত
-
আপনি স্নাতক উত্তীর্ণ? দেড় হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই ব্যাঙ্ক
-
স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ
-
চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের
-
চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা