Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vicky Katrina Baby

ভিকি-ক্যাটরিনার সাত মাসের বিহানকে কার মতো দেখতে? লক্ষ্মীছানার ‘লুক’ ফাঁস করলেন ঠাকুরদা

তারকা মম ক্যাটরিনার মতো সুন্দরী নাকি 'ড্যাডি কুল' ভিকির মতোই শান্ত স্বভাব? আদরের নাতি কেমন দেখতে হয়েছে ফাঁস করলেন অভিনেতার বাবা শ্যাম কৌশল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:১৬

options
link
ভিকি-ক্যাটরিনার সাত মাসের বিহানকে কার মতো দেখতে? লক্ষ্মীছানার ‘লুক’ ফাঁস করলেন ঠাকুরদা zoom
কার মতো দেখতে হল ভিক্যাটের সন্তান?
Advertisement

সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, সন্তানের মঙ্গলের স্বার্থে যে কোনও নিয়ম মানতে রাজি। বিশেষ করে সদ্যোজাতর মুখদর্শনের ক্ষেত্রে আরও বেশি সচেতন। সে কথা বলাই বাহুল্য। মায়ানগরীর সিনেপাড়ায় অনুষ্কা শর্মা থেকে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ বহু অভিনেত্রীই একই পথের পথিক। এদিকে তারকা সন্তানদের এক ঝলক দেখতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। সদ্য ছুটি কাটাতে গিয়ে বিমানবন্দরে তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সাত মাসের বিহানের সঙ্গে পাপারাজ্জিদের পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত প্রকাশ্যে বিহানের মুখদর্শন করাননি। তবে ভিক্যাট জুটির ভক্তদের দুধের স্বাদ ঘোলে মেটানোর কাজটি করে দিলেন ভিকির বাবা শ্যাম কৌশল।

তিনি জানিয়ে দিলেন আদরের নাতি বিহান কার মতো দেখতে হয়েছে। তারকা মম ক্যাটরিনার মতো সুন্দরী নাকি ‘ড্যাডি কুল’ ভিকির মতোই শান্ত স্বভাব? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্যাম কৌশল বলেছেন, “আমার তো মনে হয় ও ভিকির মতোই দেখতে হয়েছে।”

Advertisement

নাতির আগমনে খুশিতে গদগদ ঠাকুরদার সংযোজন, “ও আমার জীবনটাই বদলে দিয়েছে। কাজের ব্যস্ততার কারণে যখন ওকে কাছে পেয়ে আদর করতে পারি না তখন ভিডিও কলে কথা বলি। ভীষণ মিষ্টি একটা বাচ্চা। এমন সুন্দর উপহারের জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

Vicky Katrina Baby: Shyam Kaushal Reveals Who 7-Month-Old Bihaan Looks Like
ভিকি-ক্যাটরিনা।

বলিউডের এই খ্যাতনামা স্টান্ট পরিচালক আরও বলেন, “পৃথিবীতে অনেক বাবা-মা তাঁদের সন্তানদের কারণে গর্বিত হন। আমিও সেই দলেরই একজন। জীবনে কখনও ভাবিনি এত কিছু উপভোগের সুযোগ পাব। আমার দুই ছেলে অসাধারণ আর পুত্রবধূও খুব ভালো। সবমিলিয়ে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

Vicky Katrina Baby: Grandfather Shyam Kaushal Reveals Who Bihaan Looks Like
কার মতো দেখতে হল ভিকি ক্যাটরিনার ছেলে?

এই মুহূর্তে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং করছেন অভিনেতা ভিকি কৌশল। তাঁর সঙ্গে রয়েছেন বলিউডের আরও দুই হেভিওয়েট তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। যদিও শুটিং সেটে ক্রু সদস্যের মর্মান্তিক মৃত্যু ঘিরে জটিলতা তৈরি হয়েছে। ফিল্ম সংগঠন পরিচালক সঞ্জয়লীলা বনশালির বিরুদ্ধে এফআইআরের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.