খাদ্যাভ্যাসে অনিয়ম, শরীরচর্চায় অনীহা কিংবা বংশগত কারণ। ডায়াবেটিসের হাতছানি এড়াতে আমরা সাধারণত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি। কিন্তু আপনার শরীরের শিরা-উপশিরায় বয়ে চলা রক্তের গ্রুপও যে এই রোগের অন্যতম অনুঘটক হতে পারে, তা কি জানতেন? সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এমনই এক তাজ্জব করা তথ্য। পজিটিভ হোক বা নেগেটিভ, একটি বিশেষ ব্লাড গ্রুপের মানুষদের টাইপ ২ ডায়াবেটিসে (Type 2 Diabetes) আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্য সবার চেয়ে অনেকটাই বেশি।

আরও পড়ুন:
কী বলছেন বিজ্ঞানীরা?
বিজ্ঞানীদের দাবি, অন্য সব ব্লাড গ্রুপের তুলনায় ‘বি’ (B) গ্রুপের টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ২৮ শতাংশ বেশি। পূর্ববর্তী ৫১টি গবেষণার প্রায় ৬,৮৭০ জন মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ও তুলনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। সমস্ত স্বাস্থ্যগত সংযোগের মধ্যে এই ফলাফলের যোগসূত্রটিই ছিল সবচেয়ে জোরালো। তবে চিকিৎসকদের মতে, রক্তের গ্রুপ ‘বি’ হলেই যে ডায়াবেটিস হবে, এমনটা কিন্তু নয়। এটি মূলত একটি আশঙ্কার ইঙ্গিত মাত্র।

কিন্তু কেন এই নির্দিষ্ট ব্লাড গ্রুপই নিশানা হচ্ছে?
বিজ্ঞানীরা এর সুনির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি উদ্ধার করতে পারেননি। তবে প্রাথমিক অনুমান, আমাদের অন্ত্রের মাইক্রোবায়োম বা উপকারী ব্যাকটেরিয়ার তারতম্য এর পেছনে ভূমিকা পালন করতে পারে। এই রহস্যের জট খুলতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রক্তের গ্রুপ তো আর বদলে ফেলা সম্ভব নয়। তাই ‘বি’ গ্রুপের মানুষদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, শুধুমাত্র ব্লাড গ্রুপ এই রোগ নির্ধারণ করে না। অতিরিক্ত ওজন, অলস জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাবার এবং পারিবারিক ইতিহাসই এখনও ডায়াবেটিসের প্রধান কারণ। চিকিৎসকদের পরামর্শ, ব্লাড গ্রুপ যাই হোক না কেন, সঠিক জীবনযাত্রা এবং সচেতনতাই পারে এই মারণ রোগের ঝুঁকি রুখে দিতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তনয় শাস্ত্রীর এফআইআরে কড়া পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশ স্বস্তিতে মিমি
-
‘আমি সারারাত কেঁদেছিলাম, আশ্বস্ত করেছিলেন শুভেন্দু’, হঠাৎ মহুয়ার বক্তব্যে মুখ্যমন্ত্রী স্তুতি!
-
স্কটল্যান্ডে ম্যাচে দলে থাকলেও শুরুতে নেই নেইমার, রাফিনহার বদলে কাকে ভাবছেন আন্সেলোত্তি?
-
দুর্বল ঢালাই, দায়ী লিজ নেওয়া সংস্থা? তারাতলা বিপর্যয়ে জড়াল ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলরের নাম
-
কর্মে অবিচল, প্রবল ঝড়জলে সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের