Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Paneer

পনির খেলেই পেট ফেঁপে যায়? এই ৫ ভুল না করলে কোনও অসুবিধাই হবে না

পুষ্টিবিদরা বলছেন, পনির কখন খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতন থাকা উচিত। যেমন, রাতের খাওয়া ৯টার আগে হলে, তবেই পাতে পনির থাকুক। নয়তো বুকজ্বালা কিংবা ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:২৯

options
link
পনির খেলেই পেট ফেঁপে যায়? এই ৫ ভুল না করলে কোনও অসুবিধাই হবে না zoom
পাতে যদি পনির থাকে, তবে অন্যান্য প্রোটিনের মাত্রা বাড়তি হচ্ছে কি-না, দেখে নিতে হবে।

রোজের খাবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। প্রাণীজ প্রোটিনের বিকল্প হিসেবে সবার প্রথমে বেছে নেওয়া হয় পনির (Paneer)। পনিরকে নানাভাবেই রাখা যায় খাবারের প্লেটে। তৈরি করা যায় এমন ধরনের তরকারি, যা খেয়ে রীতিমতো আঙুল চাটতে হয়! কিন্তু অনেকেই দাবি করেন, পনির খেলে ওজন বেড়ে যায়!। পেট ফেঁপে যায়, শরীর অস্থির লাগতে শুরু করে। এমনটা যে কেবলমাত্র ল্যাকটোজ ইন্টলারেন্ট ব্যক্তিদের ক্ষেত্রেই হয়, তা হয়। পুষ্টিবিদরা এই মিথ ভাঙছেন, জানাচ্ছেন, এর জন্য আসলে পনির দায়ী নয়! বরং তা কখন খাওয়া হচ্ছে, পনিরের সঙ্গে পাতে অন্য কী থাকছে, সে বিষয়ে সচেতন হতে হবে।

6 mistakes to avoid while cooking paneer
প্রাণীজ প্রোটিনের বিকল্প হিসেবে পনিরের জুড়ি মেলা ভার।

পনির কীভাবে খাবেন না?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • অনেকে স্মুদি তৈরির সময় তা ঘন করতে, দুধের সঙ্গে পনিরও ব্লেন্ড করেন। স্মুদিতে থাকা ফলের টুকরো যেমন কলা, আম প্রভৃতির সঙ্গে বিক্রিয়ায় ক্ষতিকারক হয়ে ওঠে পনির। ফলে পেট ফেঁপে যায়।
  • লস্যির ঘনত্ব বাড়াতেও পনির মেশানো হয়ে থাকে। এতে দ্রুত মেদ জমতে শুরু হয়, মুখে অ্যাকনে দেখা দেয়। মিউকাস গঠন হওয়াও বাড়ে।
  • অনেকে খাবারের প্লেটে পনিরের সঙ্গেই রাজমা, ছোলা অথবা অন্য কোনও ভারী ডাল রাখেন। প্রয়োজনের তুলনায় বেশি প্রোটিন জাতীয় খাবার একসঙ্গে খাওয়ার ফলে শরীরে নানা বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়।
  • পকোড়া বা মাঞ্চুরিয়ান তৈরি করলে, ডুবো তেলে ভাজা হয় পনিরের টুকরো। দুধ ও তেলের এই মেলবন্ধন অনেক সময়েই শরীরের ক্ষতি করে। অ্যাসিডিটির মতো সমস্যা বাধায়।

পনির কীভাবে খাবেন?

  • পাতে যদি পনির থাকে, তবে ডাল-জাতীয় খাবার না রেখে, রাখুন লাউ, কুমড়ো, ঝিঙে, পেঁপের মতো জলযুক্ত সবজি।
  • স্যালাডে পনির রাখতে চাইলে, তা ছোট টুকরোতে কাটুন। কাঁচা পনিরের বদলে অল্প আঁচে সৌতে করে নিন। এতে ল্যাকটোজ ইনটেক সহজ হয়।
  • পাতে পনির থাকলে, ভাত-রুটির পরিমাণ কমাতে হবে, যাতে কার্বোহাইড্রেট মাত্রা না ছাড়ায়।
  • সরাসরি তেলে না ভেজে এক চা-চামচ ঘি, মাখন বা অলিভ অয়েলে পনির ভেজে নিন।
  • পনির পকোড়া খেতে হলে, সঙ্গে যেন কখনওই দুধ-চা না থাকে।
6 mistakes to avoid while cooking paneer
বিপত্তি এড়াতে তেলের বদলে অল্প ঘি বা মাখনে ভেজে নেওয়া যায় পনির।

পুষ্টিবিদরা বলছেন, পনির কখন খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতন থাকা উচিত। যেমন, রাতের খাওয়া ৯টার আগে হলে, তবেই পাতে পনির থাকুক। নয়তো বুকজ্বালা কিংবা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এই সাধারণ কিছু টিপস মাথায় রাখলেই, খাওয়া যেতে পারে পনিরের যেমন খুশি পদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.