গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এখন কেমন আছেন পরিচালক? কবে ছুটি পাবেন হাসপাতাল থেকে তা জানতেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল
আরও পড়ুন:
ফোনের ওপার থেকে পরিচালক নিজের স্বাস্থ্যের হালহকিকত জানান। তিনি বলেন, “এখন তুলনামূলক ভালো আছি। আগামী দু-তিন দিনের মধ্যে ছুটিও হয়তো পেয়ে যাব।” ঠিক কী হয়েছে তাঁর? এর উত্তরে পরিচালক বলেন, “প্রায় পাঁচ সাত বছর আগে ‘মায়া মৃদঙ্গ ছবির শুটিং করতে গিয়ে কোমরে চোট পেয়েছিলাম। এতদিনে সেই চোট মারাত্মক আকার ধারণ করেছে। এতদিন আমি বিষয়টা সেভাবে গুরুত্ব দিইনি। কিন্তু জানুয়ারিতে আমার শারীরিক সমস্যা এতটাই বাড়ে যে শেষমশ হাসপাতালে ভর্তি হই। দীর্ঘদিন ধরে হাঁটতেও সমস্যা হচ্ছিল। আমি ভেবেছিলাম কোমরের ব্যথাটাও এমনি ব্যাথা। কিন্তু তা বাড়াবাড়ির পর্যায়ে যায়। শেষে জানতে পারি শিরদাঁড়া ও কোমরের হাড়ের সংযোগস্থলেই সমস্যা হয়েছে আমার। ইতিমধ্যে অস্ত্রোপচারও হয়েছে।”
আরও পড়ুন:
পরিচালক আরও বলেন, “এতবছর আগের চোট এভাবে শারীরিক জটিলতা সৃষ্টি করবে আশা করিনি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে আগামী ২-৩ মাস একবারে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।” বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক রাজা সেন। বহুবছর আগে পাওয়া চোট এতকাল এড়িয়ে যাওয়ার ফলেই মারাত্মক সমস্যা বাড়ে। হাসপাতালে ভর্তি হতেই অস্ত্রোপচার হয় তাঁর। এখন খানিকটা ভালো আছেন।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক